ঢাকা   ০৪:৫৪:১৪ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন

মহেশখালীতে প্রতিপক্ষের হামলায় স্কুল ছাত্রসহ আহত ২

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৬ মে, ২০২০
  • ৩১২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মহেশখালী প্রতিনিধিঃ
কক্সবাজারের মহেশখালীতে এসএসসি ফল প্রত্যাশী এক স্কুল ছাত্র সহ তার পিতাকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লােকজন । জমি সংক্রান্ত বিষয়ে এ ঘটনাটি সংঘটিত হয় । এতে প্রতিপক্ষের লােকজনের হামলায় স্কুল ছাত্র কামরুল সালেহ আয়ুব ও তার পিতা ছালেহ আহমদ গুরুত্বর আহত হয়।

১৫ মে বিকেল সাড়ে ৫ টায় ছােট মহেশখালী ইউনিয়নের সিপাহীর পাড়া গ্রামের আবদুল গফুরের নেতৃত্বে ৮/১০ জনের স্বসস্ত্র দল কলেজ ছাত্র আয়ুবের বাড়িতে হামলা চালিয়ে বাড়ি ঘর ভাংচুর ও লুঠপাট করে । এসময় তারা আয়ুব ও তার পিতা ছালেহ আহমদকে উপর্যপুরি কুপিয়ে মারাত্মক জখম করে ।

আহত কলেজ ছাত্র আয়ুব ও তার পিতা ছালেহ আহমদকে উদ্ধার করে প্রথমে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কক্সবাজার সদর হাসপাতালের নিয়ে যায় । আহত ছালেহ আহমদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় ।

এদিকে ভুক্তভােগীর পরিবার সূত্রে জানা যায় , আহত ছালেহ আহমদের শারিরীক অবস্থা অবনতি হচ্ছে । বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে । এদিকে ঘটনার পর থেকে প্রতিপক্ষের লােকজন মামলা না করতে চাপ দিচ্ছে বলেও জানান ।

এলাকাবাসীরা জানান , উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয়ে বিরােধ ছিল । মূলত ঐ বিরােধের জের ধরে আবদুল গফুরের লােকজন ছালেহ আহমদ ও তার ছেলের উপর হামলা চালায় । এ নিয়ে এলাকায় জনমনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি