1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সুস্থ- ১৩, মৃত- ১ দিনাজপুরে নতুন ১জনসহ করোনা আক্রান্ত মোট রোগী ৮৩ জন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার বন্যাকবলিত মানুষের পাশে সাবেক মেয়র লোকমান হাকিম  ১০ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ  অতিবৃষ্টির দুর্যোগে পানিবন্দী মানুষের পাশে মানবিক সহায়তায় চেয়ারম্যান পদপ্রার্থী আজিজুল হক রুবেল ঈদগাঁওযে সরকারি বৃত্তি পরীক্ষায় নজির স্থাপন করেছে গ্রামার স্কুল  বিশ্ব জনসংখ্যা দিবসে খুটাখালী ইউনিয়ন তিনটি ক্যাটাগরিতে প্রথম ঘুষ না দেওয়ায় কোম্পানীগঞ্জে ৯০টি  প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন খাতের বিল আটকে রাখার অভিযোগ  ঈদগাঁওর ইসলামপুরে পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ নিবন্ধনকৃত যুব ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরায় বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

সুস্থ- ১৩, মৃত- ১ দিনাজপুরে নতুন ১জনসহ করোনা আক্রান্ত মোট রোগী ৮৩ জন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৮ মে, ২০২০
  • ৩১২ বার

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুর বিরল উপজেলায় নতুন আরও একজন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে দিনাজপুর জেলায় করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৮২ + ১ (বর্তমানে) = ৮৩ জন এর মধ্যে ৬৩ জন পুরুষ ও ১৭ জন মহিলা এবং ৩ জন শিশু।

গত রোববার রাত সাড়ে ৮ টায় দিনাজপুরের সিভিল সাজর্ন মোঃ আব্দুল কুদ্দুছ জানান, বিরল উপজেলায় আরো ১ জন শনাক্ত হয়েছে। তার বাড়ি বিরল উপজেলায় ৮ নং কালিয়াগঞ্জের ইউনিয়ন ফতেপুর গ্রামে বয়স ৪৭ বৎসর, পুরুষ। বর্তমানে হোম আইসোলেশনে রয়েছে।

গত ২৪ ঘন্টায় ১০০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মেডিকেল কলেজের পিসিআর-টি ল্যাবে পাঠানো হয়েছে। গতকাল পর্যন্ত দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজের ল্যাব থেকে মোট ৩৮ জনের নমুনার ফলাফল পাওয়া গেছে এর মধ্যে ১ টি নতুন করোনা (কোভিড-১৯) পজিটিভ ও পূর্বের রোগীর একটি ফলোআপ পজিটিভ আর বাকী ৩৬ টি ফলাফল নেগেিেটিভ। অদ্যাবধি ল্যাবটেরিতে প্রেরিত নমুনার সংখ্যা ২০২৪ টি এবং অদ্যাবধি ফলাফল পাওয়া নমুনার সংখ্যা ১৯২৬ টি।

সর্ব মোট ৮৩ জন ভাইরাস আক্রান্ত রোগীর মধ্যে (দিনাজপুর সদর-১৭ জন, কাহারোল-৭ জন, বোঁচাগঞ্জ-৫ জন, ফুলবাড়ী-২ জন, পার্বতীপুর-৫ জন, নবাবগঞ্জ-৬ জন, ঘোড়াঘাট-১৯ জন, হাকিমপুর-২ জন, চিরিরবন্দর-১ জন, বিরল-৮ জন, বিরামপুর-৪ জন, বীরগঞ্জ-৬ জন ও খানাসামা-১ জন) মোট ১৩টি উপজেলায়। বর্তমানে মোট ১৩ জন সুস্থ হয়েছেন তার মধ্যে সদরে-৫ জন, ফুলবাড়ী-১ জন, নবাবগঞ্জ-৩ জন, পার্বতীপুরে-১ জন, কাহারোল-১ জন, হাকিমপুর-১ জন এবং বোঁচাগঞ্জে-১ জন। মৃত্যু বরন করেছেন ১ জন।

বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ৬০ জন, অদ্যাবধি প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ৩ জন এবং এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি-৬ জন।

শেষ খবর পাওয়া পর্যন্ত সিভিল সার্জন অফিসের তথ্য অনুসারে হোম কোয়ারেন্টাইনে ৭৪৩৯ জনের মধ্যে ৫৬৩৯ জন সুস্থ থাকায় অব্যাহতি পেয়েছে। বর্তমানে হোম কোয়ারেন্টাইনের সংখ্যা দাড়িছে ১৮০০ জন।

গত ২৪ ঘন্টায় নতুন করে দিনাজপুর জেলায় ৯৪ জন হোম কোয়ারেন্টাইন গ্রহন করেছে। অদ্যাবধি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে প্রেরিত হয়েছেন ২৩৫ জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে অব্যাহতি পেয়েছে ১৬৪ জন। বর্তমানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন ৭১ জন।

উল্লেখ্য গতকাল দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজে চার জেলার সর্বমোট ৯৪ টি নমুনার ফলাফল হয়েছে তার মধ্যে ৫টি পজিটিভ, ৮৯ টি ফলাফল নেগেটিভ এসেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net