1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লোহাগাড়ায় স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধিসহ নতুন করে ৫ জন করোনায় আক্রান্ত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি

লোহাগাড়ায় স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধিসহ নতুন করে ৫ জন করোনায় আক্রান্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৮ মে, ২০২০
  • ২৪৭ বার

আবদুল করিম, লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধিসহ নতুন করে ৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এই নিয়ে লোহাগাড়া মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৩৮ জনে।

১৮ মে (সোমবার ) সন্ধ্যায় কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব থেকে আসা প্রাপ্ত রিপোর্টে তাদের দেহে করোনা পজেটিভ আসে। সোমবার রাত ৯ টার দিকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

আক্রান্তদের মধ্যে পদুয়া ইউনিয়ন পরিষদের সদস্য শহীদুল ইসলাম (৩৮), স্বাস্থ্যকর্মী আবুল বশর (৩৫), ব্যবসায়ী মোহাম্মাদ রাসেল (৩৭) সহ দু’জন মহিলা রয়েছে।

ইউপি সদস্য শহিদুল ইসলামের বাড়ী পদুয়া ফরিয়াদিরকুল এলকায় এবং পদুয়ার ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার, স্বাস্থ্যকর্মী আবুল বশরের বাড়ি লামা পার্বত্য উপজেলার কেয়াজু পাড়ায়, ব্যবসায়ী মোহাম্মাদ রাসেলের বাড়ি উপজেলার পূর্ব কলাউজানের মিয়াজি পাড়ায় এবং অপর দু’জন মহিলার বাড়ি উপজেলার লোহাগাড়া সদর ইউনিয়নের সওদাগর পাড়ায়।

ডা. মোহাম্মদ হানিফ বলেন, গত ১৪ মে ১৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে পাঠানো হয়েছিল।আজ সোমবার সন্ধ্যায় পাঠানো রিপোর্টে তাদের মধ্যে ৫ জনের করোনা পজেটিভ আসে। ৫ জনের মধ্যে ২ জন মহিলা ও ৩ জন পুরুষ। তিনি আরো বলেন, করোনা আক্রান্ত রোগীদের হোম আইসোলেশনে থাকার নির্দেশনা দিয়ে প্রয়োজনীয় চিকিৎসাপত্র দেয়া হয়েছে। তাঁরা সম্পুর্ণ সুস্থ হয়ে না উঠা পর্যন্ত হোম আইসোলেশনে থাকবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net