ঢাকা   ০৪:৫৬:১৭ পিএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৬৫ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা মাগুরায়  গণপ্রকৌশল দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ওর্্যালী অনুষ্ঠিত  সাতকানিয়ায় জমি বুঝিয়ে দেওয়ার নামে কোটি টাকা নেওয়ার অভিযোগ সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার  সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ -শহিদুজ্জামান কাঁকনের লাকসামে বিএনপির মতবিনিময় সভা  টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর

কক্সবাজারে যুবক হত্যার মূল আসামী বন্দুকযুদ্ধে নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মে, ২০২০
  • ৩৫১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজার সদর উপজেলার খুরুস্কুলে গলাকেটে হত্যাকান্ডের মূল আসামী শাখাওয়াত হোসেন (২৪) বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।

নিহত শাখাওয়াত হোসেনের বাড়ি কক্সবাজার সদর উপজেলার ছনখোলা গ্রামে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি আরো জানান, নিহত শাখাওয়াত হোসেনকে গ্রেপ্তারের পর তার দেখানো মতে অস্ত্র উদ্ধার করতে ১৯ মে মঙ্গলবার ভোররাতে খুরুস্কুল ইউনিয়নের উত্তর রাস্তার পাড়া চিংড়ি ঘেরের পাশে চৌফলদন্ডী ব্রীজের একটু উত্তরে গেলে সেখানে পূর্ব থেকে ওৎ পেতে থাকা সশস্ত্র সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে শাখাওয়াত হোসেন ও ২ পুলিশ সদস্য আহত হয়।

পরে পুলিশ আহত শাখাওয়াত হোসেনের পাশে একটি এলজিও এবং কয়েকরাউন্ড গুলি পায়। পুলিশ গুরতর আহত শাখাওয়াত হোসেনেকে চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
আহত পুলিশ সদস্যদ্বয়কে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

কক্সবাজার সদর মডেল থানার ওসি সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির আরো জানান, নিহত শাখাওয়াত হোসেনের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় ২৮/২০১৯ নম্বর হত্যা মামলা সহ আরো কিছু মামলা রয়েছে।
ইতিমধ্যে উক্ত হত্যা মামলায় গ্রেপ্তারকৃত অন্যান্য আসামীরা শাখাওয়াত হোসেন উক্ত হত্যা মামলার প্রধান হোতা বলে ১৬৪ ধারায় ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তি দিয়েছেন।

শাখাওয়াত হোসেনের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের পর তাঁর আত্মীয়স্বজনকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান, ওসি সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি