1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রেমিকাকে ছুরিকাঘাত, প্রেমিক আটক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
১০ম নারায়ণগঞ্জ ওপেন কারাতে চ্যাম্পিয়ানশীপ-২০২৬ অনুষ্ঠিত  বিএনপিকে ভোট দিলে দেশ ঋন খেলাপী, সন্ত্রাসী ও মাস্তানদের হাতে চলে যাবে : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় কর্নেল অলি আহমেদ ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ  হাদি হত্যায় জাতিসংঘকে ‘তদন্তের প্রস্তাব’ দেবে অন্তর্বর্তী সরকার পোকখালী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী সম্পন্ন  কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত নির্বাচনে ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে : নির্বাচনী জনসভায় ডা. তাহের গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান কুমিল্লা’য় একুশে টিভির অফিসে ক্যামেরাপার্সন ইয়াবাসহ আটক চন্দনাইশ দোহাজারী বার্মা কলোনিতে যৌথ বাহিনীর অভিযানে ৩শ ৪৫ জন রোহিঙ্গা নারী-পুরুষ আটক

কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রেমিকাকে ছুরিকাঘাত, প্রেমিক আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২০ মে, ২০২০
  • ৩০৫ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদীতে বাড়ি থেকে ডেকে এনে প্রকাশ্য দিবালোকে প্রেমিকাকে ছুরিকাঘাত করে মারাত্মকভাবে জখম করেছে কথিত প্রেমিক। বুধবার (২০ মে) উপজেলার মানিকখালি রেলওয়ে স্টেশনের উত্তরপাশের একটি নির্জন স্থানে ঘটনাটি ঘটেছে।

এ ঘটনায় কথিত প্রেমিক জাহিদুল ইসলাম রনি (১৮) কে স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে। সে চান্দপুর পুবর্পাড়া গ্রামের জজ মিয়ার ছেলে।

অন্যদিকে স্কুল ছাত্রীকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, জাহিদুল ইসলাম রনি এবং মীরেরপাড়া গ্রামের ওই কিশোরী (১৭) হযরত মিয়াচান্দ শাহ উচ্চ বিদ্যালয় থেকে সদ্য সমাপ্ত এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে।

দীর্ঘদিন ধরে তাদের মাঝে প্রেমের সম্পর্ক ছিল। ইদানিং সম্পকের্র অবনতি ঘটলে বুধবার (২০ মে) পরিকল্পিত ভাবে জাহিদুল হক রনি মোবাইল ফোনে কিশোরীকে বাড়ি থেকে ডেকে আনে।

পরে সে কিশোরীকে মানিকখালী রেলওয়ে স্টেশনের উত্তর পাশের একটি নিরব এলাকায় নিয়ে যায়। সেখানে উভয়ে দীর্ঘসময় কথাবার্তা বলে।

এক পর্যায়ে রনির সাথে থাকা ধারালো ছুরি দিয়ে কিশোরীর গলা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারী আঘাত করতে থাকে।

এতে কিশোরী মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন রনিকে হাতেনাতে ধরে পুলিশের হাতে সোপর্দ করে এবং কিশোরীকে উদ্ধার করে চিকিৎসার জন্য বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ভাট্টা তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক এসএম সুমন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জাহিদুল হক রনিকে আটক করা হয়েছে। ভিকটিমের মা তাদের আত্মীয় স্বজনের সাথে কথা বলে মামলার জন্য প্রস্ততি নিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net