ঢাকা   ১১:৪৭:২৬ পিএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালীর হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ডা. মোহাম্মদ শহীদুল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১৯৯৬ ব্যাচের গেট টুগেদার অনুষ্ঠিত স্মৃতিচারণ, আড্ডা ও প্রীতিভোজে মুখরিত বন্ধুদের মিলনমেলা রক্তে ভেজা ২৮ অক্টোবর উপলক্ষে মাগুরায় জামায়াতের বিক্ষোভ  মিছিল ও সমাবেশ  অনুষ্ঠিত  কুমিল্লায় ইন্টারনাল মেডিসিন দিবসে সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত কুমিল্লায়  জাতীয় নিরাপদ সড়ক দিবসে শোভাযাত্রা ও  আলোচনা সভা অনুষ্ঠিত 

হালদা নদীতে ডিম ছেড়েছে কার্প জাতীয় মা মাছ- নদীর দু”পাড়ে উৎসব

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ মে, ২০২০
  • ৩২৪ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধি :
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে ডিম ছেড়েছে রুই, কাতলা, মৃগেল ও কালিবাউশ মা -মাছ।গত কয়েকদিন বৃষ্টিসহ বজ্রপাত হলে নদীতে পাহাড়ি ঢলের তীব্রতা বৃদ্ধি পেলে ডিম ছাড়েন মা-মাছ।প্রতিবছরের মতো এবারো হালদা নদীতে উৎসবের আমেজে ডিম সংগ্রহ করছেন স্থানীয় মৎস্যজীবীরা।২১ মে বৃহস্পতিবার নমুনা ডিম ছাড়ে মা মাছ। ২২মে শুক্রবার সকাল ৭টায় মা-মাছ ডিম ছাড়ার তথ্য নিশ্চিত করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ।সকালেই দলে দলে ডিম ছাড়তে শুরু করে মা-মাছা।কার্প জাতীয় মা-মাছ ডিম ছাড়ার জন্য নদীর তলদেশ থেকে ভেসে উঠে।আর এসব ডিম সংগ্রহ করছেন নদীর দু”পাড়ে থাকা অভিজ্ঞ, দক্ষ,পরদর্শী জেলেরা।মূলত হালদা নদীর কাগতিয়ার আজিমের ঘাট,খলিফার ঘোনা, পশ্চিম গহিরা অংকুরী ঘোনা, বিনাজুরী, সোনাইর মুখ, আবুরখীল, খলিফার ঘোনা, সত্তারঘাট, দক্ষিণ গহিরা, মোবারকখীল, মগদাই, মদুনাঘাট, উরকিচর এবং হাটহাজারী গড়দুয়ারা, নাপিতের ঘাট, সিপাহির ঘাট, আমতুয়া,মার্দাশা ইত্যাদি এলাকায় ডিম পাওয়া যায় বেশি। সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, এসব এলাকায় শত শত মৎস্যজীবী সারি সারি নৌকায় ডিম সংগ্রহ করছে।পুরো হালদাজুড়ে বইছে আনন্দ-উৎসবের আমেজ। উপজেলা মৎস্য অধিদপ্তরের কার্যালয় সূত্রে জানা যায়, মা মাছের ডিম সংগ্রহের পর রেণু ফোটানোর জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে হাটহাজারী- রাউজান উপজেলার মধ্যে মোট ৫টি সরকারি হ্যাচারি ও ১৬৭টি কুয়া প্রস্তুত করা হয়েছে। এরমধ্যে রাউজানের অংশে ৬৮টি কুয়া প্রস্তুত করেছে। এছাড়া স্থানীয়রা আরও শতাধিক কুয়া প্রস্তত করেছে। স্থানীয় প্রশাসন ডিম সংগ্রহ ও রেণু ফোটানো,বিক্রিসহ সব বিষয়ে সহায়তা করছেন।

হালদা নদী বিষয়ক গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনজুরুল কিবরিয়া কলেন,হালদায় মা মাছ ডিম ছেড়েছে। সকাল থেকে ডিম সংগ্রহ করছেন ডিম সংগ্রহকারীরা।হাটহাজারী ও রাউজানের বিভিন্ন স্থানে প্রায় ৬শ ১৬ জন ডিম সংগ্রহকারী ২৮০ টি ছোট ছোট নৌকা নিয়ে ডিম সংগ্রহ করছে।আমরা নিয়মিত তদারকি করছি। তবে লকডাউনে কলকারখানা বন্ধ থাকায় দূষণ অনেকটা কমে গেছে।গত ২০২৯ সালের ১৫ মে ডিম ছাড়ে হালদায় মা মাছ। আহরণ করা প্রায় ১০ হাজার কেজি ডিম থেকে ২০০ কেজির বেশি রেণু উৎপাদিত হয়েছিল। তবে এবার ২০ বছরের মধ্যে সর্বোচ্চ ডিম সংগ্রহের আশা করি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি