1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামের বাহেরগড়া মানবকল্যাণ ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
একটি মহল নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র চালাচ্ছে : আবুল কালাম ১০ম নারায়ণগঞ্জ ওপেন কারাতে চ্যাম্পিয়ানশীপ-২০২৬ অনুষ্ঠিত  বিএনপিকে ভোট দিলে দেশ ঋন খেলাপী, সন্ত্রাসী ও মাস্তানদের হাতে চলে যাবে : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় কর্নেল অলি আহমেদ ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ  হাদি হত্যায় জাতিসংঘকে ‘তদন্তের প্রস্তাব’ দেবে অন্তর্বর্তী সরকার পোকখালী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী সম্পন্ন  কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত নির্বাচনে ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে : নির্বাচনী জনসভায় ডা. তাহের গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান কুমিল্লা’য় একুশে টিভির অফিসে ক্যামেরাপার্সন ইয়াবাসহ আটক

চৌদ্দগ্রামের বাহেরগড়া মানবকল্যাণ ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৩ মে, ২০২০
  • ৩১৫ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের বাহেরগড়া মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে গরীব, হতদরিদ্র ও কর্মহীন ১৫০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ঈদ উপহার সামগ্রীতে চিনিগুড়া চাল, সেমাই, চিনি, তেল, দুধ, বাদাম, কিসমিস, একটি বয়লার মুরগী সহ নতুন ঈদ বস্ত্র ছিলো। এছাড়া স্থানীয় মসজিদের ১২ জন ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ও দুইজন অসুস্থ ব্যক্তির চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। শনিবার (২৩ মে) দুপুরে ঈদ উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন মুন্সিরহাট ইউনিয়ন আ’লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুল মতিন, ইউপি মেম্বার মাসুম শান্ত, আ’লীগ নেতা মো. শাহজাহান, মো. শাহজালাল, মো. মাসুদ, মো. রফিকুল ইসলাম খোকন, এসএম এমদাদুল হক খালেদ, মো. রাজু, মো.হাবিব, খোকন পাটোয়ারী, নাজমুল, সালাহ উদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বাহেরগড়া মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে স্থানীয় ব্যবসায়ী, প্রবসাী ও বিত্তবানদের আর্থিক সহযোগিতায় গরীব ও কর্মহীন পরিবারের সদস্যরা ঈদ উপহার পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন। এবিষয়ে স্থানীয় আ’লীগ নেতা মো. আব্দুল মতিন, ইউপি সদস্য মো. মাসুম শান্ত সহ মানবকল্যাণের সদস্যরা ফাউন্ডেশনের এ উদ্যোগের সাথে যারা একাত্ত্বতা প্রকাশ করে অর্থ, শ্রম ও মেধা দিয়ে সহযোগিতা করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net