1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনা চিকিৎসা সেবায় নিয়োজিত বিক্রমপুরের কৃতি সন্তান ডাঃ মোঃ মাহমুদ আলম - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন

করোনা চিকিৎসা সেবায় নিয়োজিত বিক্রমপুরের কৃতি সন্তান ডাঃ মোঃ মাহমুদ আলম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৩ মে, ২০২০
  • ২৬২ বার

আব্দুর রকিব,মুন্সীগঞ্জঃ ঢাকার মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের করোনা ইউনিটে নিয়োজিত করোনা রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছেন ঐতিহ্যবাহী বিক্রমপুর তথা মুন্সীগঞ্জের কৃতি সন্তান মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ মাহমুদ আলম। নিজের জীবনের ঝুঁকি নিয়ে গুরুত্বসহকারে রোগীদের চিকিৎসা সেবায় তিনি কাজ করছেন।
সূত্রমতে জানা যায়, সরকারি এই হাসপাতালটিতে এখন শুধু কোভিট-১৯ পজেটিভ রোগীদেরই ভর্তি নেয়া হচ্ছে। এখান থেকে প্রতিদিনই করোনা রোগী সুস্থ্য হচ্ছেন। এর আগে গত এপ্রিল মাসের ১৪ তারিখে মুগদা মেজিকেল কলেজ ও হাসপাতালে করোনা আক্রান্ত রোগীর চিকিৎসা সেবা চালুর ঘোষনা করেন সরকার। এর পর থেকেই দেশের এই ক্রান্তিকালে জীবনের ঝঁকি নিয়ে করোনা ইউনিটে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করে আসছেন প্রতিষ্ঠানটির সহকারী অধ্যাপক ডাঃ মোঃ মাহমুদ আলম।
সহকারী অধ্যাপক ডাঃ মোঃ মাহমুদ আলম জানান, গত ৫ সপ্তাহ যাবত এখানে করোনা ইউনিট খোলা হয়েছে। করোনায় পজেটিভ রোগীকেই এখানে রাখা হচ্ছে। ৩০০ জন রোগী ধারণ ক্ষমতাসম্পর্ন করোনা ইউনিটে চিকিৎসা সেবা দিচ্ছি। এখান থেকে প্রতিদিনই ১৫ থেকে ২০ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়িতে ফিরছেন।
খোঁজ খবর নিয়ে জানা যায়, মুগদা মেডিকেল করেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ মাহমুদ আলম মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার কুকুটিয়া এলাকার হাড়িয়া গ্রামের মোঃ মোফাজ্জল হক মৃধার পুত্র। এছাড়াও কুকুটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আমিনুল হক মৃধার ভাতিজা এবং ঢাকা ইমপিরিয়াল কলেজের উপাধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন মৃধার সর্ম্পকে আপন চাচাত ভাই হন ডাঃ মোঃ মাহমুদ আলম।
উপাধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন মৃধা জানান, করোনা মোকাবেলায় বর্তমান পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে ডাঃ মোঃ মাহমুদ আলম করোনা রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। তার এই গুরুত্বপূর্ণ কাজের জন্য আমরা চিরকৃতজ্ঞ। আমরা বিক্রমপুর বাসী তার মঙ্গল কামনা করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net