1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানবতার ফেরিওয়ালা মোড়েলগঞ্জের এ্যাডঃ পলাশ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর সোনাইমুড়ীতে মাদকসংক্রান্ত তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন  ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২, আহত ৮ আমি নির্বাচিত হলে চসিক সংরক্ষিত মহিলা ওয়ার্ড ১ (১,২,৩) কে একটি আধুনি ওয়ার্ড উপহার দেব- মহিলা কাউন্সিলর প্রার্থী রোকসানা বেগম মাধু গোলাপাহাড় মহাশ্মশান ও মন্দিরে ৪ পদে নতুন নেতৃত্ব, সভাপতি আর.কে. দাশ রুপু, সম্পাদক রুবেল দে নোয়াখালী স্বেচ্ছাসেবক দলের নেতাকে রক্তাক্ত করার অভিযোগে হাতিয়া যুবদল আহ্বায়ককে শোকজ ১ মাসে ৬ ডাকাতি সংগঠিত চন্দনাইশ হাশিমপুর বৌদ্ধ বিহারে ডাকাতি কর্ণফুলী প্রেস ক্লাব ও দৌলতপুর সমাজ কল্যাণ পরিষদের মতবিনিময় নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নে ১কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক 

মানবতার ফেরিওয়ালা মোড়েলগঞ্জের এ্যাডঃ পলাশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৩ মে, ২০২০
  • ৩৪০ বার

নইন আবু নাঈমঃ
প্রাণঘাতী করোনা ভাইরাসের মহামারিতে এলাকায় অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট আইনজীবি এ্যাডভোকেট তাজিনুর রহমান পলাশ।
উপজেলার বাসিন্দা সাবেক ছাত্রনেতা করোনা মহামারির শুরু থেকেই অতি দরিদ্র কর্মহীন অসহায় দিনমজুর পরিবারের মাঝে প্রতিনিয়ত নিজ উদ্যোগে অধিকাংশ মানুষকে বিনামূল্যে মাক্স, হান্ড-গ্লোভস, সাবান, হ্যান্ড-স্যানিটাইজারসহ ঔষধ বিতরণ করেছেন। এছাড়াও নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী অনাহারী মানুষের বাড়িতে পৌঁছে দিয়েছেন। পবিত্র রমজান মাসেও বিভিন্ন মানুষের বাড়িতে ইফতার সামগ্রী বিতরণ করেছেন। উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, মোয়াজ্জিন ও বিভিন্ন মন্দিরের পূরোহিতদের মাঝে বিতরন করেছেন নগদ অর্থ সহ উপহার সামগ্রী। ঈদ শুভেচ্ছা হিসাবে সমাজের নিম্ম-আয়ের পরিবারকে দিচ্ছেন আর্থিক সহায়তা।
ছাত্রলীগের রাজনীতিতে পদার্পণ করার শুরু থেকেই এ্যাডভোকেট পলাশ এগিয়ে এসেছেন মানবতার সেবায়। পেশাগত জীবনে তিনি আইনজীবি হলেও সেখানেও রয়েছে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত। গরীব, অসহায় মানুষকে বিনামূল্যে আইনী সহায়তা দিয়ে যাচ্ছেন। জন্মগত পরিচয়ে মোড়েলগঞ্জ উপজেলার বাসিন্দা হলেও পার্শ্ববর্তী উপজেলা শরণখোলার অসহায় মানুষকেও আইনী সহায়তা দিয়ে যাচ্ছেন এ্যাডঃ পলাশ। প্রাকৃতিক দূর্যোগের সময় বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ কারীদের খোঁজ খবর নেয়ার পাশাপাশি প্রদান করেছেন খাদ্য সহায়তা।
এ ব্যাপারে জানতে চাইলে এ্যাডভোকেট তাজিনুর রহমান পলাশ বলেন, আমি আসলে কোন কিছু প্রাপ্তির টার্গেট নিয়ে এগোচ্ছি না। যেটুকু করছি এটা আমার সামাজিক দায়বদ্ধতা। মানবতার সেবা করার চেষ্টা করছি মাত্র।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net