1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বায়তুশ শরফের নতুন রাহবারকে চবি ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতির অভিনন্দন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি

বায়তুশ শরফের নতুন রাহবারকে চবি ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতির অভিনন্দন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৪ মে, ২০২০
  • ২৯৪ বার

বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
বায়তুশ শরফ দরবার শরীফের নতুন রাহবার মাওলানা মুহাম্মদ আবদুল হাই নদভী সাহেবকে অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি ও ইসলামি অারবি বিশ্ববিদ্যালয়, ঢাকা এর সাবেক ডিন প্রফেসর ড. মুহাম্মদ ইলিয়াছ সিদ্দিকী।

শনিবার বিকেলে বায়তুশ শরফ মজলিসুল উলামা বাংলাদেশ ও বায়তুল আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ-এর যৌথ জরুরি সভায় তাকে এই দায়িত্ব অর্পণ করা হয়। পারিবারিক পরিচয়ে তিনি মরহুম পীর আল্লামা শাহ আবদুল জব্বার (রহ.) এর বড় ছেলে।

মাওলানা মুহাম্মদ আবদুল হাই নদভী সাহেব বাংলাদেশে কামিল সমাপন করার পর ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয় হতে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন। কর্মজীবনে তিনি বায়তুশ শরফ আদর্শ কামিল (এম.এ) মাদ্রাসার সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত।
‘মাওলানা মরিুজ্জামান ইসলামাবাদী গবেষণা পরিষদ’, ‘সাহিত্যিক আবুল ফজল ফাউন্ডেশন’, ‘মদিনা ইসলামী মিশন বাংলাদেশ’, ‘জাগৃতি লেখক ফোরাম’ সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তিনি সম্মানজক এওয়ার্ড গ্রহণ করেছেন।

প্রফেসর ড. মুহাম্মদ ইলিয়াছ সিদ্দিকী বলেন, ‘বায়তুশ শরফ দরবার শরীফ’ বাংলাদেশের অতি প্রাচীন আধ্যাত্মীক প্রতিষ্ঠান, আমাদের অতি শ্রদ্ধা ও ভালোবাসার একটি জায়গা। সদ্য মনোনীত নতুন রাহবার অতি যোগ্য ও সজ্জন মানুষ। আমরা দোয়া করি, তিনি যেন সুন্দরভাবে দ্বীনি খেদমতের আনজাম দিতে পারেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net