1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনা সংকটে থাকা অসহায় মানুষদের মাঝে আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে ষ্টুডেন্ট ফোরাম দিনাজপুরের ঈদ উপহার সামগ্রী বিতরণ সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘরের ছেলে ফিরলেন প্রধানমন্ত্রী হয়ে, আনন্দে মাতোয়ারা বগুড়া ইসলামপুর সরকারী খালে বাঁধ দিয়ে হাকিম আলীর চিংড়ি ঘের, নিরব ভুমিকায় প্রশাসন, সংবাদের প্রতিবাদ মাগুরার শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত  তালাবদ্ধ কাণ্ডে নড়েচড়ে প্রশাসন, নবীনগরে নায়েব স্ট্যান্ড রিলিজ এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা রামগড়ে প্রতিষ্ঠার চার বছরের মাথায় স্কুল পুড়ে ছাই সাতকানিয়ার এওচিয়া ছনখোলায় পাহাড় কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, ৪টি স্ক্যাভেটর বিকল খুটাখালীতে রাস্তা পারাপারে মোটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

করোনা সংকটে থাকা অসহায় মানুষদের মাঝে আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে ষ্টুডেন্ট ফোরাম দিনাজপুরের ঈদ উপহার সামগ্রী বিতরণ সম্পন্ন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৪ মে, ২০২০
  • ২৫৭ বার

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
করোনা সংকটে থাকা অসহায় মানুষদের মাঝে আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে ষ্টুডেন্ট ফোরাম দিনাজপুরের ঈদ উপহার সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে।

আজ শহরের বিভিন্ন মহল্লায় ষ্টুডেন্ট ফোরামের সার্বিক তত্ত্বাবধানে দিনাজপুর জেলার ৫ টি উপজেলায় ১৮০ টি পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী হিসেবে সেমাই, লাচ্ছা, চিনি এবং চাল দেয়া হয়। সকালে জেলা প্রশাসক কার্য্যালয়ের সামনে কর্মসুচীর উদ্বোধন করেন দিনাজপুরের এডিসি জেনারেল আবু সালেহ মোহাম্মদ মাহফুজুল আলম।

এরপরে সদরের সুন্দরা, মহব্বতপুর, পুলহাট এবং কলেজ মোড়ে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও সেতাবগঞ্জ, খানসামা, হাকিমপুর ও বিরামপুর উপজেলার বিভিন্ন এলাকায় হতদরিদ্র ও অসহায় মানুষের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

দিনাজপুর জেলার বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের নিয়ে গড়ে ওঠা ষ্টুডেন্ট ফোরাম একটি অরাজনৈতিক সেচ্ছাসেবামুলক সংগঠন। সংগঠনটি মাত্র কিছুদিন আগে কাজ শুরু করে এখন জেলার প্রতিটি উপজেলায় নিজেদের সেচ্ছাসেবী তৈরীতে সক্ষম হয়েছে। জেলার শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন এবং পারষ্পরিক সম্পর্ক বৃদ্ধির এই সংগঠনের মূল লক্ষ্য।

ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সমন্বয়ক মো্হাইমিনুর রহমান,সদস্য শহিদুল ইসলাম,মারুফ হাসান ও সামিউল ইসলাম রাহাত প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net