1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কবিরহাট উপজেলায় মুসল্লীদের জীবাণুমুক্ত করার ক্ষুদ্র প্রয়াস MAN FOR MAN সংস্থার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতা আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছাড়ল পুলিশ কুমিল্লায় ঘুমন্ত নারীকে বিএনপি কর্মীর ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল আর আর ল’একাডেমির কৃতিশিক্ষার্থীরদের সংবর্ধনা প্রদান

কবিরহাট উপজেলায় মুসল্লীদের জীবাণুমুক্ত করার ক্ষুদ্র প্রয়াস MAN FOR MAN সংস্থার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ মে, ২০২০
  • ৩১২ বার

মাহমুদুল হাসান (কবিরহাট উপজেলা) প্রতিনিধিঃ করোনা মহামারীর কারনে মানুষ ঈদের নামাজ আদায় করবে না তা তো হয় না। ঈদের দিন মানুষ ঈদগাহে যাবে নামাজ পড়বে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিবে স্বাভাবিকভাবে এমনটা হয়। কিন্তু বর্তমানে করোনা মহামারীতে সরকারের নির্দেষে প্রত্যেক মুসল্লী কাছের মসজিদ গুলোতে নামাজ আদায় করতে হবে। নোয়াখালীতে MAN FOR MAN সংস্থাটি উদ্যোগ নে বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে আসবে নামাজ আদায় করার জন্য তাই তাদের জীবাণু মুক্ত করার স্প্রে এবং হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত জীবাণু মুক্ত করার সিদ্ধান্ত নেয়। এই উদ্যোগ সামনে রেখে সংস্থাটির চেয়ারম্যানের নির্দেশে ২৪ মে নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার ওটারহাট জামে মসজিদ পরিষ্কার করেন।পুরো রাত ধরে সংস্থাটির চেয়ারম্যান এবং সদস্যবৃন্দু সহ মসজিদ ভালো ভাবে পরিষ্কার করেন। ২৫ মে পবিত্র ঈদ উল ফিতরের দিন সকাল থেকে মসজিদে অাগত সকল সদস্যকে ভালোভাবে জীবাণুনাশক স্প্রে এবং হ্যান্ড স্যানিটারাইজ এর মাধ্যমে মুসল্লীদের জীবাণু মুক্ত করার চেষ্টা করেন।
সংস্থাটির চেয়ারম্যান আবু ফাহাদ জানান, আমরা সব সময় নতুন কিছু করার চেষ্টা করি বিজ্ঞান সম্মত উপায়ে। যা থেকে আশেপাশের মানুষরা শিক্ষা নিয়ে তারাও আমাদের মত করে করার চেষ্টা করতে পারে।দেশের এই ক্লান্তিকর সময় মুসল্লীরা ঈদের নামাজ টা পড়ে তৃপ্তি পেতে এবং তারা জীবাণুমুক্ত থাকার সর্বাত্মোক চেষ্টা আমরা আমাদের পক্ষ থেকে করছি। মুসল্লীরা যেনো মসজিদে নামাজ পড়তে এসে অসুস্থ বা করোনা আক্রান্ত না হয়ে পড়ে এই জন্য আমাদের সংগঠন কাজ করছে। আমি ধন্যবাদ জানায় আমার সংস্থার সদস্যদের যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে অামরা সফলভাবেই কাজটুকু সম্পন্ন করতে পারছি। সবার প্রতি ইদের শুভেচ্ছা রইলো আমার এবং সংস্থার পক্ষ থেকে।
সংস্থাটির কার্যক্রমে মুসল্লীদের দৃষ্টি আকর্ষণ করে। তারা জানান এই সংস্থাটি আগ থেকেই মানুষের পাশে আছে তাদের বিভিন্ন কার্যক্রম আমরা দেখছি আর তাদের আজকের কার্যক্রমে আমরা খুব খুশি তারা আমাদেরকে ভিন্ন মাত্রায় কিছু সুবিধা প্রধান করায় তাদের প্রতি আমরা শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net