1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারায় জায়গা বিরোধ নিয়ে লাঠির আঘাতে এক যুবকের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত প্রতিবন্ধী দীপঙ্করের জীবনে নতুন আশার আলো, পাশে দাঁড়াল চ্যারিটেবল ট্রাস্ট এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামে সিএনজি স্টেশনে চাঁদাবাজি অভিযোগে মিছিল হাটহাজারী মাদরাসায় এলেন প্রধানমন্ত্রী নৃত্য, গান, কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস শ্রদ্ধাঞ্জলি বরুড়ায় আর্মি ছেলে পরিচয়ে নালিশী নিষেধাজ্ঞা ভূমি বেদখলের চেষ্টা  আসামী সুশেনের বিরুদ্ধে  গণসংযোগ : মানুষ ব্যক্তি বা দল নয়, নীতিগত পরিবর্তন চায় -শাহজালাল

আনোয়ারায় জায়গা বিরোধ নিয়ে লাঠির আঘাতে এক যুবকের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ মে, ২০২০
  • ৩৪৭ বার

আনোয়ারা সংবাদদাতা:
আনোয়ারা উপজেলায় প্রতিপক্ষের লাঠির আঘাতে ইয়াছিন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ইয়াছিন স্থানীয় মৃত মনির আহমদের পুত্র বলে জানা যায়।
গত রোববার (২৪ মে) বিকেলে আনোয়ারা উপজেলার তালসরা গ্রামে এই ঘটনা ঘটে।

চট্টগ্রামের আনোয়ারায় কবরস্থানের জায়গা বিরোধ নিয়ে চাচাত ভাইদের সাথে ইয়াছিন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এই ঘটনায় দায়েরকৃত মামলায় মাছুদা খাতুন (৫২) নামে এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৪ মে দুপুরে উপজেলার পরৈকোরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তালসরা গ্রামে যোহরের নামাজ থেকে বাড়ি ফেরার পথে তার উপর এই হামলার ঘটনা ঘটে। নিহত ইয়াছিন ওই গ্রামের মৃত মনির আহমদের ছেলে। জানা গেছে কবরস্থানের জায়গা নিয়ে বিরোধের জের ধরে ইয়াছিনের উপর হামলা চালালে তার মা মাসুমা খাতুন তাকে বাঁচাতে গেলে তিনিও আহত হয়। পরে মুমূর্ষ অবস্থায় চমেক হাসপাতালে নেয়া হলে বিকালে সে মারা যায়।

স্থানীয় ইউপি সদস্য জাফর আহমেদ জানায়, পরিবারের মধ্যে কবরস্থানের জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল ওই বিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটে বলে তিনি নিশ্চিত করেছেন। এই ব্যাপারে নিহতের বড় ভাই শেখ ফরিদ বাদি হয়ে গতকাল রাতে আনোয়ারায় থানায় ৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে মামলার এজহারভুক্ত মাসুদা খাতুন (৫২) নামে এক আসামীকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া ওই মহিলা নিহতের চাচী ঘাতকের মা বলে জানা গেছে। আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net