1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় এসপি অফিসের ১ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ের জনসভায় তারেক রহমান একটি মহল নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র চালাচ্ছে : আবুল কালাম ১০ম নারায়ণগঞ্জ ওপেন কারাতে চ্যাম্পিয়ানশীপ-২০২৬ অনুষ্ঠিত  বিএনপিকে ভোট দিলে দেশ ঋন খেলাপী, সন্ত্রাসী ও মাস্তানদের হাতে চলে যাবে : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় কর্নেল অলি আহমেদ ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ  হাদি হত্যায় জাতিসংঘকে ‘তদন্তের প্রস্তাব’ দেবে অন্তর্বর্তী সরকার পোকখালী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী সম্পন্ন  কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত নির্বাচনে ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে : নির্বাচনী জনসভায় ডা. তাহের গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান

মাগুরায় এসপি অফিসের ১ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ মে, ২০২০
  • ২৩৫ বার

মোঃ সাইফুল্লাহ/ মাগুরায় গত ২৪ ঘন্টার প্রাপ্ত রিপোর্টে এক পুলিশ সদস্য করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা সনাক্ত ২০জন। এদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছে ৮জন।

মাগুরা সিভিল সার্জন অফিসের মনিটরিং অফিসার ডা: আরিফুর রহমকন জানান- আজ মঙ্গলবার মাগুরায় সুফিয়ান নামে এক পুলিশ সদস্যের করোনা শনাক্ত হয়েছে। সে মাগুরা এসপি অফিসে চাকুরিরত। এ পর্যন্ত মাগুরায় মোট করোনা শনাক্ত হয়েছে ২০জন। তাদের মধ্যে মাগুরা সদরে ৮জন, শ্রীপুরে ৬জন, শালিখায় ৫জন, মহম্মদপুরে ১জন। আক্রান্ত সবাই কে হোম আইসোলেশনে রাখা হয়েছে। এদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছে ৮জন।

আক্রান্ত পুলিশ সদস্য জানান -গত ২০মে তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি পেয়ে জ্বর আসে । এ অবস্থায় ২৩মে মাগুরা এসপি অফিসের পক্ষ থেকে তার নমুনা সংগ্রহ করার ব্যবস্থা করা হয়। এসময় তারসহ আরো কয়েকজন পুলিশ সদস্যের নমুনা সংগ্রহ করে মাগুরা স্বাস্থ্য বিভাগ। আজ মঙ্গলবার নমুনা সংগ্রহের প্রাপ্ত রিপোর্টে তার করোনা পজেটিভ এসেছে এবং অন্য পুলিশ সদস্যদের ফলাফল নেগেটিভ এসেছে। সে আরো বলেন -এই মুহূর্তে সামান্য কাশি ছাড়া তার অন্য কোন সমস্যা নাই। সে হোম আইসোলেশনে রয়েছে। মাগুরা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সব সময় তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেওয়া হচ্ছে।

স্থানীয় প্রশাসনের পক্ষ খেকে আক্রান্ত পুলিশ সদস্যের বাড়ী লকডাউন করা হয়েছে। এবং তার পরিবারের অন্য সদস্যরে নমুনা সংগ্রহ করা হচ্ছে। মাগুরা জেলায় এখন পর্যন্ত মোট ৫জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছে বলে জানা গেছে ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net