1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গ্রাহকদের জন্য ব্যাংকার মামুনুর রশীদের কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারা চাতরী চৌমুহনীতে এসিল্যান্ডের অভিযান, ৩ মামলায় ১১ হাজার টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত প্রতিবন্ধী দীপঙ্করের জীবনে নতুন আশার আলো, পাশে দাঁড়াল চ্যারিটেবল ট্রাস্ট এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামে সিএনজি স্টেশনে চাঁদাবাজি অভিযোগে মিছিল হাটহাজারী মাদরাসায় এলেন প্রধানমন্ত্রী নৃত্য, গান, কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস শ্রদ্ধাঞ্জলি বরুড়ায় আর্মি ছেলে পরিচয়ে নালিশী নিষেধাজ্ঞা ভূমি বেদখলের চেষ্টা  আসামী সুশেনের বিরুদ্ধে 

গ্রাহকদের জন্য ব্যাংকার মামুনুর রশীদের কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ মে, ২০২০
  • ৪৬১ বার

♦ ব্যাংকে যখন গ্রাহকরা আসে তখন অনেকেই ব্যাংকের কাউন্টার বা টেবিলে থাকা একটি কলম ব্যবহার করেন।করোনা ভাইরাসে আক্রান্ত কোন ব্যক্তি যদি সে কলম ব্যবহার করে তাহলে পরবর্তী ব্যবহারকারীদেরও করোনা সংক্রমণের ঝুঁকি থাকে।সেজন্য নিজেই পকেটে একটা কলম রাখতে পারেন এতে সংক্রমণের ঝুঁকি কমবে।

✅অনেকে দেখা যায় প্রতি মাসে পরিবারের খরচের জন্য অল্প অল্প করে অনেকবার টাকা উঠায়। তা না করে পুরো মাসের খরচের টাকা একবারে উঠান, তাতে আপনার ব্যাংকে এসে সংক্রমনের সম্ভাবনা কমবে।

✅নগদ জমা বা উত্তোলনের পর টাকা গননার সময় থুথুর ব্যবহার করবেননা।পারলে সাথে সাথে সাবান বা হ্যান্ডসেনিটাইজার ব্যাবহার করুন। মনে রাখবেন আপনার হাতের টাকাটা কয়জনের হাত ঘোরে আপনার হাতে এসেছে সেটা কারো জানা নাই।

✅ব্যাংকে আসার পর চেক বা জমা ভাউচার লেখার সময় আপনার মোবাইল ফোনটা টেবিল বা কাউন্টারের কোথাও না রেখে পকেটে রাখুন।কারন ব্যাংকের টেবিল বা কাউন্টারে করোনা ভাইরাস থাকার সম্ভাবনা থেকেই যায়। আপনিত জানেননা সারা দিনে আপনার মত কত গ্রাহক ঐ টেবিলে হাত দিয়েছে, তাদের মধ্যে করোনার বাহক তো থাকতেই পারে!

✅নিজের চেকটা নিজে লিখুন এবং অন্য কাউকে চেক লিখে দিতে সাহায্য করলে হাতটা স্যানিটাইজ করুন।

✅করোনা কালে ব্যাংকে আসার পর একটু ধৈর্য্যশীল হউন।অনেক সময় গ্রাহকদের দেখা যায় অধৈর্য্য হয়ে লাইনে তাড়াহুড়াকরে সামাজিক দুরত্ব বজায় রাখেনা।এতে করোনা পজিটিভ কারোর সংস্পর্শে এসে বিপদ ডেকে নিয়ে আসতে পারেন।

✅হাত ধুতে অনুরোধ করলে, দূরত্ব মেনে দাঁড়াতে বললে বা মাস্ক পরে থাকতে বললে অনেকেই বিরক্ত হন। কেউ কেউ আবার তাচ্ছিল্যও করেন দয়া করে এটা পরিহার করুন। মনে রাখবেন ব্যাংক হল বিভিন্ন ক্যাটাগরির মানুষের মিলন মেলা। কে ব্যাংকে আসেনা বলুন? সাধারন জনগন থেকে শুরু করে শিক্ষত থেকে অশিক্ষত, সরকারী বেসরকারী চাকুরিজীবি, এনজিও কর্মী,স্বাস্থকর্মী, ভাতা ও পেনশনভোগী( যাদের বয়স ষাটোর্ধ) এই রকম অনেক শ্রেনীর মানুষ আসে ব্যাংকে। তাই ব্যাংকের ভিতর কোভিট ১৯ সংক্রমনের ঝুঁকিও অনেক বেশি।

✅অনেক মহিলা গ্রাহক বিশেষ করে যারা রেমিটেন্সের জন্য আসেন তারা ব্যাংকে আসার সময় তার ছোট ছোট বাচ্চাদের নিয়ে আসেন, এই সময়ে ব্যাংকে একা আসার চেষ্টা করুন।প্রবাসি ভাইয়েরা অনেক সময় বৃদ্ধ বাবা মায়ের নামে টাকা পাঠান, এই সময়ে পরিবারের অন্যকারো নামে টাকা পাঠাতে পারেন যাতে বয়স্ক কারো ব্যাংকে আসা না লাগে।

সর্বোপরি স্বাস্থ্যবিধি মেনে ব্যাংকে আসুন, সাবধানে থাকুন নিরাপদে থাকুন।

*** মোহাম্মদ মামুনুর রশীদ
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ
বাংগড্ডা বাজার শাখা
নাংগলকোট, কুমিল্লা।***

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net