1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কোম্পানীগঞ্জে কলেজ ছাত্রলীগ সভাপতির ওপর হামলা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত গফরগাঁওয়ে তরুণ নাহিয়ান রবিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি জানালেন মেয়র প্রার্থী একরাম উল্লাহ গুজব, মানহানি ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী  রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ চৌফলদণ্ডীতে রাখাইনদের প্রাচীন শ্মশান দখলের অভিযোগ ঈদগাঁওয়ে হাসপাতাল সড়কে হাটু পানি,  বাড়ছে জনদুর্ভোগ মেদাকচ্ছপিয়া ঢালায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২

কোম্পানীগঞ্জে কলেজ ছাত্রলীগ সভাপতির ওপর হামলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ মে, ২০২০
  • ২৮০ বার

মাহবুবুর রহমান : দুর্বৃত্তদের হামলায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের সভাপতি নূর এ মামলা রাজু (২৮),গুরুত্বর আহত হয়েছেন। এ সময় তার সাথে থাকা তার বন্ধু সাইফুল ইসলামও আহত হন।
শুক্রবার দিবাগত রাতে উপজেলার বসুরহাট পৌরসভার ৪নং ওয়ার্ডের হক মার্কেট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, পৌরসভার বটতলী এলাকা থেকে মোটরসাইকেল যোগে বসুরহাট বাজারে যাওয়ার পথে মুখোশধারী ৬জন দুর্বৃত্ত গতিরোধ করে লোহার রড ও হকস্টিক দিয়ে বেধড়ক পিটিয়ে ওই ছাত্রলীগ নেতাকে গুরুত্বর আহত করে। এ সময় স্থানীয় এলাকাবাসী এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। হামলায় তার কপাল এবং চোখ ক্ষতিগ্রস্ত হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্র নেতা জানান, ঈদুল ফিতর পরবর্তী ঈদ সাক্ষাৎকে কেন্দ্র করে উপজেলার প্রভাবশালী মহলের সাথে দলীয় কোন্দল ও মত পার্থক্যের জের ধরে এ হামলার ঘটনা ঘটে। এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে, একই ইস্যুতে চরকাঁকড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত সাগরকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।
এ বিষয়ে ভুক্তভোগী ছাত্রলীগ নেতা নূর এ মাওলা রাজু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শক্রবার দিবাগত রাতে কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত হঠাৎ আমার ওপর রড,হকস্ট্রিক দিয়ে হামলা চালিয়ে আমাকে গুরুত্বর আহত করে। তকে কি কারণে আমার ওপর হামলা হয়েছে, তা এখনো আমি বুঝে উঠতে পারছিনা।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আরিফুর রহমান বলেন, কলেজ ছাত্রলীগের সভাপতির ওপর হামলার খবর শুনেছি। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ কোন লিখিত অভিযোগ দায়ের করেন নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net