1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নিউইয়র্কে বাংলাদেশের বাদলের উত্থানের গল্প - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৮ মে ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
এসি বাসের ধাক্কায় নিহত ১, যাত্রী ছাউনি থেকে চালকের মরদেহ উদ্ধার  এনইসি সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী স্বপ্ন থমকে গেছে ক্যান্সারে, বাঁচতে চায় মাদ্রাসা ছাত্র জুনায়েদ ডিএমপি’র নতুন কমিশনার হলেন খাগড়াছড়ির সন্তান মোসলেহ উদ্দিন  নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের আর্থিক সহায়তা প্রদান সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয় আফজলের নেছা ও লিটনের মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল ঈদগাঁওর পোকখালীতে ২ দিন ধরে মাদ্রাসা ছাত্রী নিখোঁজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন সম্পাদক পরিষদের নেতারা সভাপতি আরিফ, সম্পাদক বিজন ঈদগাঁওয়ে বাজুসের নির্বাচন সম্পন্ন

নিউইয়র্কে বাংলাদেশের বাদলের উত্থানের গল্প

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩০ মে, ২০২০
  • ৪১২ বার

নিউইয়র্ক প্রতিনিধি :
আমেরিকান স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলার ২১ বছর পূর্তি উৎসব করলো ‘আরএলবি গ্রুপ অব কর্পোরেশন’। স্টুডেন্ট ভিসায় যুক্তরাষ্ট্রে আসার পর চাঁদপুরের সন্তান আকতার হোসেন বাদল লেখাপড়া শেষ করে ভাগ্য গড়ার সংগ্রামে লিপ্ত হন একটি জুতার দোকানে সেল্সম্যান’র কাজ দিয়ে। নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে সেই দোকানেই পরিচয় থেকে সান্নিধ্য পান স্থানীয় একজন জনপ্রতিনিধির। তারই পরামর্শে শুরু করেন কন্সট্রাক্শন ঠিকাদারি। সিটি এবং স্টেটের কন্ট্রাক্টর হিসেবেও অতি অল্পদিনেই খ্যাতি অর্জন করে আকতার হোসেন বাদলের মালিকানাধীন ‘আরএলবি জেনারেল কন্সট্রাকশন।’ নিজের কাজের জন্যে বিভিন্ন স্টোর থেকে প্রয়োজনীয় সব কাঁচামাল ক্রয় করতে হয় উচ্চমূল্যে। এটা গভীর পর্যবেক্ষণে রেখেই অতি সম্প্রতি ‘সেইফটি হার্ডওয়্যার’ স্টোর দিয়েছেন নিউইয়র্ক সিটি সংলগ্ন লং আইল্যান্ডে সানরাইজ হাইওয়েতে। এর আগে কন্সট্রাকশন কাজের সূত্রে পানামা, ডমিনিকান রিপাবলিক এবং ব্রাজিল থেকেও প্রয়োজনীয় দ্রব্য-সামগ্রি আমদানি শুরু করেছে আরএলবি গ্রুপ। আর এভাবেই কেটে গেছে ২১টি বছর। দীর্ঘ এই সময়ে আর পিছে ফিরে তাকাতে হয়নি সততা, নিষ্ঠা আর আন্তরিকতার সাথে কর্মব্যস্ত বাদলকে। যেখানেই হাত দিয়েছেন সেখানেই সোনা ফলেছে বহুজাতিক এই সমাজেও। এমন অভিব্যক্তি প্রকাশ করলেন আমেরিকার বিখ্যাত কয়েকটি ব্যবসা-কন্সট্রাকশন কোম্পানী এবং এমটিএর শীর্ষ কর্মকর্তারা। এসব প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় বিপুল করতালির মধ্যে।

আমেরিকায় মহাসড়ক, সেতু এবং এয়ারপোর্ট নির্মাণে খ্যাতনামা ‘টুলি গ্রুপ কোম্পানী’র কর্ণধার টম টুলি ‘আরএলবি গ্রুপ অব কোম্পানী’কে ক্রেস্ট প্রদানকালে বললেন, ‘সততা, নিষ্ঠা আর একাগ্রতার মাধ্যমে ভাগ্য গড়ার ক্ষেত্রে আকতার হোসেন বাদল অনুকরণীয়। এই ব্যবসায়ীর মাধ্যমে বাংলাদেশী আমেরিকানদের সম্পর্কে চমৎকার একটি ধারণা জন্মেছে আমাদের কোম্পানীর সর্বস্তরে।

বিপুল করতালির মধ্যে কেক কাটার প্রাক্কালে বাদলকে ক্রেস্ট প্রদান করেন কন্সট্রাকশন সেক্টরে খ্যাতনামা আরেকটি কোম্পানী ‘এইচএইচজেআর’র কর্ণধার হেনরী হিন্টন জুনিয়র। এ সময় শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, সারাবিশ্বের উদ্যমী মানুষেরা যুক্তরাষ্ট্রে এসেছেন নিজের ভাগ্য গড়তে। অবাধ সুযোগের দেশ হচ্ছে আমেরিকা। তবে ভাগ্য হাতের মুঠোয় আসে কঠোর পরিশ্রমে। আজকের বাদল তেমনই একজন ব্যবসায়ী-যিনি প্রতিটি কাজই নিষ্ঠার সাথে সম্পন্ন করেন।

ডিকিজ ম্যানুফেক্টচারিং কোম্পানীর নির্বাহী কর্মকর্তা মার্ক কারটেনও উচ্ছ্বসিত প্রশংসা করেন আরএলবি গ্রুপ অব কর্পোরেশনের সিইও বাদলের। ক্রেস্ট প্রদানের পর তিনি বলেন, ‘ব্যবসায়িক লেনদেনের মাধ্যমে বাদলের সাথে আমাদের সম্পর্ক এতটাই গভীরে প্রোথিত হয়েছে যে, আমাদের কোম্পানী নির্ভরতা আরএলবির উপর বেড়েই চলেছে। খ্যাতনামা টিম্বারল্যান্ড কোম্পানীর নির্বাহী কর্মকর্তা ডেভ মারটিন বলেন, আমেরিকান স্বপ্ন পূরণের ক্ষেত্রে বাদলের ভ’মিকা নবাগতদের জন্যে অনুসরণযোগ্য। মার্কিন এটর্নী পেরী ডি সিলভারও বাদলের ব্যবসায়িক অভিজ্ঞতা-যোগ্যতার প্রশংসা করেন। সামাজিক কর্মকান্ডেও বাদলের একাগ্রতার প্রসঙ্গ টেনে বলেন, নতুন কমিউনিটি হিসেবে বাংলাদেশীরা দ্রুত মূলধারায় সম্পৃক্ত হতে সক্ষম হচ্ছে বাদলের মত কর্মঠ লোকজনের কারণে। নিউইয়র্ক স্টেটের এমটিএ’র ডেপুটি চীফ ডেনি কামাচো বলেন, অভিবাসী সমাজের জন্যে অনেক সুযোগ বিদ্যমান রয়েছে কন্সট্রাকশন কাজে। নিষ্ঠার সাথে কাজের পরিপ্রেক্ষিতে সেগুলো ভোগ করছে আরএলবি। আরো অনেকেই রয়েছেন এ তালিকায়।

২১ বছরের পথ-পরিক্রমায় বাদলের পাশে রয়েছেন ইকুইপমেন্ট রেন্টাল এ্যাবল’র ভাইস প্রেসিডেন্ট পেরী রোসেন, নিউইয়র্ক টার্প কোম্পানীর কর্ণধার ক্রিস্টফার এরাপিস, স্মার্ট কোসনের আঞ্চলিক ম্যানেজার জিওফ গুইজ, টিডি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট রেমন্ড অং, করেণ ঝেং, খ্যাতনামা ব্যবসায়ী ডিন ডেভ, মোহাম্মদ ইফরান, গ্রেবিয়েল সিনাগ্রা, মাজালি পেরু, ক্লাউডিয়া কুইন্টারো, স্যান্ড্রা ইয়োনানা পুলিডো, থমাস এন্দানেসমোরা, চ্যান জুয়ান কুইন, ফ্র্যাঙ্ক ফুয়াদ, মারলন কোলসহ অর্ধ শতাধিক ব্যবসায়ী-এক্সিকিউটিভ।

এ সময় প্রদত্ত বক্তব্যে আরএলবি গ্রুপ অব কর্পোরেশনের সিইও বাদল সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘গত ২১ বছরেই আমি এসব মানুষের আন্তরিক সহযোগিতা পেয়েছি। প্রত্যেকের পরিবারের সদস্যে পরিগণিত হওয়ায় অনেক বড় কাজও নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পাদন করা কঠিন বলে মনে হচ্ছে না। আশা করছি বাকিটা জীবন সকলের সান্নিধ্যে আমেরিকার স্বপ্ন পূরণে সক্ষম হবো।’

‘আমার ব্যবসায়ী জীবনের ২১ বছরের জার্নিতে আজ যারা এসেছেন তারা কেউই বাংলাদেশী-আমেরিকান নন। ভিনদেশী। তাই বলে আমি কখনোই নিজেকে প্রবাসীদের থেকে বিচ্ছিন্ন ভাবিনা। প্রতিটি কর্মকান্ডে নিজেকে জড়িয়ে রাখার চেষ্টা করি। নিজ এলাকাসহ বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতিতেও অবদান রাখার চেষ্টা চালাচ্ছি নানাভাবে’-উল্লেখ করেন বাদল। মার্কিন কংগ্রেসে গুরুত্বপূর্ণ কয়েকজন সদস্যের সাথে রয়েছে তার ঘনিষ্ঠ সম্পর্ক।

কুইন্সের নর্দার্ণ বুলেভার্ডে বিলাসবহুল একটি পার্টি হলে সম্প্রতি এক অনুষ্ঠানে বাদলের এগিয়ে চলা প্রসঙ্গে প্রদত্ত শুভেচ্ছা বক্তব্যে আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা লাবলু আনসার বলেন, ‘নিষ্ঠার সাথে কাজ করলে সকলেই বাদলের মত ভাগ্য গড়তে সক্ষম হবেন। আর এক্ষেত্রে প্রয়োজন বহুজাতিক সমাজের সাথে নিজেদের সম্পৃক্ততা বাড়ানো। তাহলে ব্যবসার প্রসার ঘটানো যায় খুব সহজে। আরএলবি গ্রুপ অব কোম্পানী হচ্ছে এর অন্যতম উদাহরণ। আর এভাবেই বাংলাদেশীদের ব্যাপারে আমেরিকানদের উচ্চ ধারণা তৈরী হচ্ছে প্রতিনিয়ত।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net