1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টঙ্গীতে করোনায় আক্রান্ত হয়ে দুই শিক্ষকের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ

টঙ্গীতে করোনায় আক্রান্ত হয়ে দুই শিক্ষকের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩১ মে, ২০২০
  • ৪৪০ বার

এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুই শিক্ষকের মৃত্যু হয়েছে। এরা হলেন, টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস ক‌লেজের সহকারী অধ‌্যাপক এ কে এম ফারুক ও সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক আনিস।
শনিবার বিকেল সাড়ে ৫টায় নিজ বাড়িতে করোনা উপসর্গ নিয়ে মারা যান সহকারী অধ্যাপক এ কে এম ফারুক। পরে রোববার সকালে পাওয়া তার নমুনা পরীক্ষার ফলাফলে জানা যায় তিনি করোনা পজেটিভ ছিলেন। এ তথ্য নিশ্চিত করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রর প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি চিকিৎসক নাজিম উদ্দিন আহমেদ।
শনিবার রাতে গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমের উপস্থিতিতে হাজী কছিম উদ্দিন ফাউন্ডেশনের চেয়াম্যান ইঞ্জিনিয়ার এম এম হেলাল উদ্দিনের নেতৃত্বে জানাজা শেষে মরকুন সরকারি কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
অপরদিকে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক আনিস করোনা উপসর্গ নিয়ে রবিবার ভোরে নিজ বাসায় মারা যান। তিনি কয়েকদিন যাবত জ্বর-ঠান্ডায় ভুগছিলেন। রবিবার সকালে হাজী কছিম উদ্দিন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা জানাজা শেষে তার দাফন সম্পন্ন করেন।
সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের অধ্যক্ষ ওয়াদুদুর রহমান নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, কয়েকদিন যাবত জ্বর ও ঠান্ডায় ভুগছিলেন শিক্ষক আনিস। শনিবার সন্ধায় স্থানীয় ডাক্তারের চেম্বারে গিয়ে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন তিনি। রাতে তার অবস্থার অবনতি ঘটলে ভোরে তিনি মারা যান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net