1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাসা গ্রুপের চেয়ারম্যান সপরিবারে করোনাভাইরাস আক্রান্ত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের নিয়ে কুমিল্লায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং আনোয়ারার এসিল্যান্ড বদলির আদেশ হলেও অদৃশ্য কারণে বহাল তবিয়তে, ভূমি সেবায় চরম ভোগান্তি  একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন এলাকার উন্নয়ন নয়, বিভিন্ন কমিটি নিয়ন্ত্রণেই ব্যস্ত এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া ভবিষ্যৎ আপনাদের, দেশ গড়ার নেতৃত্বও আপনাদের নিতে হবে: প্রধানমন্ত্রী ঢাবি শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট কথিত সাংবাদিক মাসুদের বিরুদ্ধে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি নেতা জিয়াউল হক জিয়া’র মৃত্যু: রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া  নোয়াখালী কোম্পানীগঞ্জে’র মেঘনা নদীতে  অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  রামগড়ে অবৈধ বালু উত্তোলন মোবাইল কোর্টের অভিযানে গ্রামবাসীর হামলা ও প্রশাসনের গুলিতে ইউএনও ওসিসহ আহত ১৫

নাসা গ্রুপের চেয়ারম্যান সপরিবারে করোনাভাইরাস আক্রান্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১ জুন, ২০২০
  • ৩৬৯ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন নাসা গ্রুপের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার। তিনি বেসরকারি খাতের এক্সিম ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্সেরও (বিএবি) চেয়ারম্যান।

তিনি ছাড়াও করোনায় আক্রান্ত হয়েছেন তার স্ত্রী, পুত্র ও পুত্রবধূ।

জানা যায়, প্রায় এক সপ্তাহ আগে ভাইরাস সংক্রমণ শুরু হয় মজুমদার পরিবারে। এখন পর্যন্ত নজরুল ইসলাম মজুমদার ও তার স্ত্রী নাসরিন ইসলাম বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তবে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এ দম্পতির ছেলে ওয়ালিদ ইবনে ইসলাম এবং তার স্ত্রী। কয়েকদিন ধরে বাসায় চিকিৎসা নিয়েও পরিস্থিতির উন্নতি না হওয়ায় গত শনিবার (৩০ মে) তারা হাসপাতালে ভর্তি হন।

নজরুল ইসলাম মজুমদার জানান, সপ্তাহখানেক আগে আমার ছেলে ও বউমার কোভিড-১৯-এর উপসর্গ দেখা দেয়। পরে আমারও উপসর্গ দেখা দিলে আনোয়ার খান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে স্বাস্থ্যকর্মীরা বাসায় এসে করোনা ও ডেঙ্গুর নমুনা নিয়ে যায়। পরীক্ষার ফলাফলে আমার স্ত্রীসহ চারজনেরই করোনা ভাইরাস পজিটিভ এসেছে। এখন পর্যন্ত আমরা বাসায় থেকেই চিকিৎসা নিয়েছি। সবার স্বাস্থ্য পরিস্থিতি উন্নতির দিকে।

দেশবাসীর কাছে দোয়া চেয়ে এ শিল্প উদ্যোক্তা বলেন, সতর্কতার সঙ্গেই চলাফেরা করেছি। তারপরও করোনা ভাইরাস সংক্রমিত হওয়াকে আল্লাহর পরীক্ষা হিসেবেই নিয়েছি। দেশের অনেক শিল্প উদ্যোক্তাই এরই মধ্যে সংক্রমিত হয়েছেন। সবার জন্য দেশের সব মানুষের কাছে আমি দোয়া চাচ্ছি।

নজরুল ইসলাম মজুমদার বেসরকারি খাতের এক্সিম ব্যাংকের চেয়ারম্যান। তার স্ত্রী নাসরিন ইসলামও ব্যাংকটির উদ্যোক্তা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ পরিবারের মালিকানাধীন নাসা গ্রুপের বাৎসরিক টার্নওভার ৩৫ কোটি ডলার। নাসা গ্রুপের মূল বিনিয়োগ দেশের বস্ত্র ও তৈরি পোশাক খাতে।

এ গ্রুপের কারখানাগুলোতে প্রায় ৩০ হাজার শ্রমিক কর্মরত। এছাড়া বস্ত্র ও তৈরি পোশাক, ব্যাংক, শেয়ারবাজার, আবাসন, শিক্ষা ও পর্যটনখাতে বিনিয়োগ রয়েছে নজরুল ইসলাম মজুমদারের।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net