1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঝিনাইদহ সদরের নতুন ইউএনও বদরুদ্দোজা শুভ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ের জনসভায় তারেক রহমান একটি মহল নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র চালাচ্ছে : আবুল কালাম ১০ম নারায়ণগঞ্জ ওপেন কারাতে চ্যাম্পিয়ানশীপ-২০২৬ অনুষ্ঠিত  বিএনপিকে ভোট দিলে দেশ ঋন খেলাপী, সন্ত্রাসী ও মাস্তানদের হাতে চলে যাবে : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় কর্নেল অলি আহমেদ ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ  হাদি হত্যায় জাতিসংঘকে ‘তদন্তের প্রস্তাব’ দেবে অন্তর্বর্তী সরকার পোকখালী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী সম্পন্ন  কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত নির্বাচনে ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে : নির্বাচনী জনসভায় ডা. তাহের গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান

ঝিনাইদহ সদরের নতুন ইউএনও বদরুদ্দোজা শুভ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯
  • ৩৫৮ বার

মাজেদ রেজা বাঁধন,ঝিনাইদহ :
ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন বদরুদ্দোজা শুভ। সম্প্রতি বিদায়ী নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলামের কাছ থেকে তিনি দ্বায়িত্বভার গ্রহণ করেন। ৩০তম বিসিএস এর মাধ্যমে সরকারি কর্ম কমিশনে যোগদানকৃত এই কর্মকর্তার বাড়ী পটুয়াখালী সদর উপজেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিভাগের বিবিএ ও এমবিএ করা এই মেধাবী ছাত্র প্রথম মাদারীপুরে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। সেখান থেকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে সুনামের সাথে দ্বায়িত্ব পালন করেন। পরে বরগুনার তালতলী উপজেলার নির্বাহী কর্মকর্তা, ফরিদপুরের নগরকান্দা উপজেলায় নির্বাহী কর্মকর্তার দ্বায়িত্ব পালন করেন।
ঝিনাইদহে যোগদানের পর তিনি সাংবাদিকদের বলেন, ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ স্যারের নির্দেশনায় সদর উপজেলাকে সারাদেশের মাঝে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করবো। এজন্য তিনি সকলের সহযোগিতায় কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net