1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান

পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯
  • ৪৬৩ বার

মোঃ সাইফুল ইসলাম,কুমিল্লা :
কুমিল্লার চান্দিনায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দেলোয়ার হোসেন ওরফে দেলু (৩৫) নামে এক ডাকাত নিহত হয়েছেন। রোববার (১ ডিসেম্বর) ভোররাতে চান্দিনা উপজেলার তুলাতুলি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার চান্দিনা উপজেলার ফতেপুর গ্রামের আবদুল বারেকের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র-ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে থানায় সাতটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চান্দিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সাল জানান, সংঘবদ্ধ ডাকাত দল চান্দিনার শ্রীমন্তপুর তুলাতুলি এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন খবরে ভোররাতে ওই এলাকায় যায় পুলিশ। এ সময় ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে দেলোয়ার হোসেন ওরফে দেলু নামে এক ডাকাত আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, নিহত দেলোয়ার হোসেনের বিরুদ্ধে অস্ত্র-ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে থানায় সাতটি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দুই রাউন্ড কার্তুজ ও ডাকাতির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net