1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চার্জে লাগিয়ে কথা বলার সময় আগুন লেগে মোবাইল ফোন বিস্ফোরন আহত-২ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ

চার্জে লাগিয়ে কথা বলার সময় আগুন লেগে মোবাইল ফোন বিস্ফোরন আহত-২

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ জুন, ২০২০
  • ২৮৪ বার

শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পৌরসভা জয়রামপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এ বিস্ফোরনে মা-ছেলে দ্গ্ধ হয়ে মারাত্মক আহত হয়েছে। আহত মা ছেলেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, রবিবার সকালে সোনারগাঁ উপজেলার অফিস সহকারী মিজানুর রহমানের ভাড়াটিয়ার কলেজ পড়ুয়া সন্তান অপূর্ব দাস (১৭) মোবাইল ফোন চার্জে বসিয়ে হেডফোন কানে লাগিয়ে কথা বলার সময় বিদ্যুতায়িত হয়ে শরীরে আগুন লেগে মোবাইল বিস্ফোরনে আগুন লেগে যায়।

এমন ঘটনা দেখে মা বানুরানী (৪৫) সন্তানকে বাচাঁতে আগুন নিয়ন্ত্র করার চেষ্টার সময় আগুন পুড়ে মা-ছেলে উভয়ই মারাত্মকভাবে দ্গ্ধ হয়।

এদিকে পাশের রুমের ভাড়াটিয়া খাদিজা আক্তার জানান, সকাল বেলা হঠাৎ করে বিকট আওয়াজ শুনে ঘুম থেকে উঠে দেখি তাদের ঘরে আগুন জ্বলছে। এ সময় ডাক চিৎকার দিলে আশপাশের সবাই এগিয়ে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন ।

বাড়ির মালিক মিজানুর রহমান জানান, কিভাবে আগুন লেগেছে তা সঠিক ভাবে বলা যাচ্ছে না । তবে তাদের উদ্ধার করতে গেলে শিক্ষার্থী অপূর্বর কানে হেডফোন লাগানো ছিল। সেটি আগুনে পুড়ছিল। এ সময় তার মুখ ও বুক পুড়ে গেছে। আগুনে খাট, তোশক ও আসবাবপত্র পুড়েছে। তার মায়েরও মাথার চুল পোড়া ছিল ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net