1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নতুন আরো একজনের মৃত্যু গোপালগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৩শ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর

নতুন আরো একজনের মৃত্যু গোপালগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৩শ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১০ জুন, ২০২০
  • ২৫৩ বার

গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জে করোনা আক্রান্তের সংখ্য ছাড়িয়েছে ৩ শ’। গত ২৪ ঘণ্টায় এ জেলায় নতুন
করে আরও ১৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে গোপালগঞ্জে মোট
আক্রান্তের সংখ্যা ৩০৯।
এদিকে বুধবার ভোর পৌনে ৬টার দিকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে
আইসোলেসনে চিকিৎসাধীন অবস্থায় অসরপ্রাপ্ত বিজিবি সদস্য আকরাম শরীফ (৬৫)
নামে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গোপালগঞ্জে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে
তিন জনে। আকরাম শরীফ সদর উপজেলার মেরী গোপীনাথপুর গ্রামের মৃত কাশেম শরীফের
ছেলে। আকরাম টুঙ্গিপাড়ায় শশুরবাড়ি বেড়াতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে প্রথমে
টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেসন ওয়ার্ডে ভর্তি হন। পরে অবস্থার
অবনতি হলে গত ২৯ মে তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে আইসোলেসন ওয়ার্ডে
ভর্তি করা হয়।
আক্রান্ত ৩০৯ জনের মধ্যে সুস্থ হয়েছে ১৩৭ জন। জেলার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে
আইসোলেসনে চিকিৎসাধীন রয়েছেন ১৬৯ জন। মারা গেছেন ৩ জন। বুধবার সিভিল
সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ এ তথ্য জানান।
তিনি আরো জানান, নতুন করে গত ২৪ ঘন্টায় গোপালগঞ্জ সদরে ১ জন, মুকসুদপুরে ৩
জন, কোটালীপাড়ায় ১ জন, টুঙ্গিপাড়ায় ১ জন ও কাশিয়ানী উপজেলায় ৮ জন করোনায়
আক্রান্ত হয়েছে। আক্রান্তদের বসতবাড়ি সহ আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন
করা হয়েছে। সেই সাথে আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার
পরামর্শ দেয়া হয়েছে।
আক্রান্তদের মধ্যে মুকসুদপুর থানার ১৮ পুলিশ সদস্য ও এক চিকিৎকসহ ৭৩ জন,
কাশিয়ানীতে ৮৮ জন, গোপালগঞ্জ সদরে ৪ চিকিৎসকসহ ৪৯ জন, টুঙ্গিপাড়ায় ৩
চিকিৎসক ৩ নার্স ২ স্বাস্থ্য কর্মী সহ ৪৫ জন ও কোটালীপাড়া উপজেলায় এক
চিকিৎসক ও ৩ নার্সসহ ৫৪ জন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net