1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জে দুর্বত্তের দেয়া আগুনে গরু, ছাগল ও ধান চালসহ পুরো বিল্ডিং পুড়ে ছাই প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
একদিন আগেই হাজিরা খাতায় স্বাক্ষর : নারায়ণগঞ্জ ভূমি অফিসের অনিয়মে ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩  নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই  সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট কে পৌনে ১ কোটি টাকা জরিমানা জাতীয় নবম বেতন স্কেল ২০২৬ অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের সংঘর্ষ, আহত ২ শেরপুরে ৫০ লাখ টাকার চেক মামলায় ইদ্রিস কোম্পানির সাবিক ডিএমডির ১ বছরের কারাদন্ড বাসসের নেতৃত্বে কাদের গনি চৌধুরী, সিএমইউজের অভিনন্দন চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাড়ৈখালিতে এতিম শিশুদের ওপর নির্যাতন: মিষ্টি জামালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

নবীগঞ্জে দুর্বত্তের দেয়া আগুনে গরু, ছাগল ও ধান চালসহ পুরো বিল্ডিং পুড়ে ছাই প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ২৬২ বার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি- মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম :
নবীগঞ্জ উপজেলার কুর্শী ইউনিয়নের রাইয়াপুর গ্রামে গত বৃহস্পতিবার গভীর রাতে একটি বাড়ীতে আগুন দিয়েছে দুবৃত্তরা। আগুনে গরু, ছাগল, হাস, মুরগি, ধান, চালসহ পুরো বিল্ডিং ছাই হয়ে গেছে। এতে অন্তত ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা গেছে। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় নবীগঞ্জে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সরেজমিন গিয়ে জানাযায়, উপজেলার রাইয়াপুর আদর্শ গ্রামের বাসিন্দা হাজী মোস্তফা কামালের বাড়ীতে বৃহস্পতিবার রাতে বাড়ীর সবাই রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়েন। রাত অনুমান ২টার দিকে হঠাৎ বাংলো ঘরের বিল্ডিংয়ে আগুনের ধাউ ধাউ শব্দ পেয়ে বাড়ীর লোকজন ঘর থেকে বের হয়ে দেখেন চারিদিকে শুধু আগুন আর আগুন। তখন তাদের শোর চিৎকারের গ্রামের শত শত লোকজন উপস্থিত হয়ে আগুন নেভানোর চেষ্টা করেছেন। ততক্ষনে পুরো ঘর ভষ্মিভুত হয়ে যায়। অল্পের জন্য গ্রামবাসীর আপ্রান চেষ্টায় মেইন ঘর আগুনে পুড়া থেকে রক্ষা পেয়েছে। আগুনে পুড়ে ওই ঘরে থাকা ১টি, গরু, ১ ছাগল, ৭০/৮০ হাস মুরগি পুড়ে ছাই হয়েছে। আরো ৫টি গরুর শরীর প্রায় পুরে গেছে। এ ছাড়া ১শত ৫০মন শুকানো ধান, ২০ মন চাল, পানির মেশিন, মটর, সেলাই মেশিন, ঘরের সমস্ত আসবাবপত্র পুরো বিল্ডিং পুড়ে ছাই হয়ে অন্তন ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার এস আই সম্রাট আহমদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ক্বাজী ওবাদুল কাদের হেলাল, ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রশিদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ সরওয়ার শিকদারসহ অনেকেই। এ ব্যাপারে বাড়ীর গৃহকর্তা মোস্তফা কামাল জানান, আমার মেয়ের জামাই কুর্শী গ্রামের আমেরিকা প্রবাসী মখছদ মিয়ার ছেলে মিজান আহমদের সাথে মেয়ের কাছে যৌতুক চাওয়ার কারন নিয়ে বিরুধ চলছে। বর্তমানে আমার মেয়ে আমার বাড়ীতেই অবস্থান করছে। এ ঘটনায় মেয়ের জামাই মিজান ক্ষীপ্ত হয়ে আমি আমার মেয়েসহ পরিবারের সবাইকে বিভিন্ন হুমকি ধামকি দিয়ে আসছিল। ওই দিন রাতে ও মিজান তার সাথে অঞ্জাতনামা আরো ২ যুবককে নিয়ে আমাদের বাড়ীর আশেপাশে ঘুরাঘুরি করতে দেখা গেছে। ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রশিদ বলেন, খুবই দুঃখজনক ও মর্মান্তিক ঘটনা। সুষ্ট তদন্ত করে প্রকৃত অপরাধিদের গ্রেফতার করার জন্য প্রশাসনের কাছে অনুরোধ করছি। এ ব্যাপারে নবীগঞ্জ থানার এস আই সম্রাট আহমদ বলেন, অভিযোগ দেয়া হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net