1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারের কবির আহমদ সওদাগর আর নেই - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ

কক্সবাজারের কবির আহমদ সওদাগর আর নেই

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ২৭৭ বার

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার শহরের হোটেল সী-কুইন এর স্বত্বাধিকারী বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কবির আহমদ সওদাগর (৭৮) ইন্তেকাল করেছেন।

শুক্রবার ১২ জুন বেলা দেড়টার দিকে তিনি শহরের নুনিয়াছড়াস্থ নিজ বাসভবনে স্ট্রোক করলে তাঁকে বাড়ি থেকে তাৎক্ষণিক শহরের খতিব আল ফুয়াদ হাসপাতালে আনা হয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসগণ তাঁকে মৃত ঘোষনা করেন।

মরহুম কবির আহমদ সওদাগর কক্সবাজারের বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী, সমাজসেবক, কক্সবাজার জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য, কক্সবাজার কেজি স্কুলের প্রতিষ্ঠাতা ও বর্তমান পরিচালনা কমিটির সভাপতি, কক্সবাজার সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি’র সভাপতি, মহেশখালী উপজেলার কুতুবজুম ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান ছিলেন।

মরহুম কবির আহমদ সওদাগরের এর জ্যেষ্ঠ সন্তান মোশাররফ হোসেন খোকন মহেশখালী উপজেলার কুতুবজুম ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র ও এক কন্যা সন্তান রেখে যান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net