1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কালীগঞ্জে নিখোঁজের ৪ দিন পর মাদ্রাসাছাত্রের গলাকাটা লাশ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী নকলায় এসএসসি পরীক্ষায় ফেল করে ফাঁসিতে ঝুলে ছাত্রীর আত্মহত্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে কিশোরগঞ্জবাসীর কিছু প্রত্যাশা একাডেমিক শিক্ষার পাশাপাশি, শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল  চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী মাসুমা সুলতানা  মৌ ২০২৬ সালের এস এস সি পরীক্ষায় গোল্ডেন জি পি এ-৫ পেয়েছে রায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ১০ হাজার টাকা জরিমানা  আনোয়ারা চাতরী চৌমুহনীতে এসিল্যান্ডের অভিযান, ৩ মামলায় ১১ হাজার টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত প্রতিবন্ধী দীপঙ্করের জীবনে নতুন আশার আলো, পাশে দাঁড়াল চ্যারিটেবল ট্রাস্ট

কালীগঞ্জে নিখোঁজের ৪ দিন পর মাদ্রাসাছাত্রের গলাকাটা লাশ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯
  • ৪০৭ বার

মাজেদ রেজা বাঁধন, ঝিনাইদহ :
ঝিনাইদহের কালীগঞ্জে নিখোঁজের ৪ দিন পর আলামিন হোসেন (১০) নামের এক মাদ্রাসাছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে কালীগঞ্জের আড়পাড়া এলাকার একটি পরিত্যাক্ত বাড়ী থেকে তার অর্ধ-গলিত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আলামিন হোসেন আড়পাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। আলামিন গত শনিবার বাড়ী থেকে পাড়ির পাশে ওয়াজ মাহফিল শুনতে গিয়ে সে নিখোঁজ হয়।
কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মতলেবুর রহমান জানান, গত ৩০ নভেম্বর ওয়াজ মাহফিল শুনতে যাওয়ার পথে শিশুটি নিখোঁজ হয়। এ ঘটনায় পরিবারের লোকজন থানায় জিডি করেছিলেন। বুধবার দুপুরে বাড়িটির পিছনে লাশ পড়ে থাকতে দেখে পুলিশের খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে তাকে গলাকেটে করে হত্যা করা হয়েছে। আলামিন আড়পাড়া গ্রামের সাওতাল হেরা ক্যাডেট হাফেজুল কোরআন মাদ্রাসার হেফজ শ্রেণীর ছাত্র ছিল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net