ঢাকা   ১১:৪২:৫২ পিএম, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ  ঘনবসতিপূর্ণ এলাকায় আমজাদ এন্টারপ্রাইজের কেমিক্যালের ড্রাম ব্যবসা, দূষণের ঝুঁকিতে কর্ণফুলী নদী, আতঙ্কে নোমান কলেজ রোডের বাসিন্দারা মাগুরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত টঙ্গীর রাজনগরে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, মাফিজুরের গ্রেপ্তার দাবি ভুক্তভোগীদের নকলায় জাতীয় যুব দিবসে র‌্যালি, আলোচনা সভা ও ঋণ বিতরণ সাউন্ড গ্রেনেডে শ্রমিকদের ছত্রভঙ্গ, মিরপুরে যান চলাচল স্বাভাবিক এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী মাগুরার শ্রীপুরে মাদ্রাসার ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,পরিবারের দাবি হত্যা 

ভাসমান মান্তা জনগোষ্ঠীসহ দেড় শতাধিক পরিবারকে সহায়তা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ৩৭২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাহমুদুল হাসান ,রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:
দেড় শতাধিক পরিবারকে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের ভাসমান মান্তা জনগোষ্ঠীসহ ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। করোনা পরিস্থিতিতে কর্মহীন ও ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত ওইসব পরিবারের মাঝে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগদ অর্থ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা উপকরণ বিতরণ করা হয়।
সামাজিক দূরত্ব বজায় রেখে মান্তা পরিবারের জন্য নৌকায় নৌকায় গিয়ে এ সহায়তা পৌছে দেওয়া হয়। এসময় প্রত্যেক পরিবারকে নগদ তিন হাজার টাকা, ১৩টি লাইফবয় সাবান, এক কেজি ডিটারজেন্ট পাউডার, ৫০টি মাস্ক, ৮ পিস স্যানিটারী ক্লোথ, একটি মগ এবং একটি পানির টেপসহ বালতি দেওয়া হয়। স্টারড ফান্ড বাংলাদেশ এ্যান্ড ইউকেএইডের অর্থায়ণে জাগোনারীর কনসোর্টিয়ামে প্রকল্পটি বাস্তবায়ন করছে বেসরকারি সংস্থা আভাস। সংশ্লিষ্টরা জানায়, চরমোন্তাজের ১৫৯টি পরিবারকে এ সহায়তা দেওয়া হয়েছে।
এ সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন, চরমোন্তাজ ইউপি চেয়ারম্যান মো.হানিফ মিয়া, রাঙ্গাবালী প্রজেক্ট ম্যানেজার মো.ফরিদ উদ্দিন, মনিটরিং এন্ড হিউম্যানিটেরিয়ান একাউন্টিং মো.আলি আহসান, জাগো নারীর চরমোন্তাজ প্রজেক্ট ম্যানেজার মো.হানিফ মাহাম্মুদ, ফিল্ড অফিসার আভাস মো.ফেরদৌস প্যাদা,স্লোব
বালাদেশের ইউনিয়ন ম্যানেজার মো.ইলিয়াস মিয়া ও এম আজাদ খান সাথী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি