ঢাকা   ০৪:০৫:৩২ এএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০

রাজশাহীল গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুই বিজিবি সদস্য নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুন, ২০২০
  • ৩২০ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মঈন উদ্দীন : রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় বিজিবির দুজন ল্যান্স নায়েক নিহত হয়েছেন। নিহতরা হলেন ল্যান্স নায়েক জোবায়ের ও ল্যান্স নায়েক সাঈদ। গোদাগাড়ী থানার ওসি খাইরুল ইসলাম জানান, শনিবার সকালে গোদাগাড়ী কলেজ মোড়ে বিজিবির ট্রাকের সঙ্গে কাপড় বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন বিজিবির ল্যান্স নায়েক জোবায়ের মারা যান। পরে রামেক হাসপাতালে মারা যান ল্যান্স নায়েক সাঈদ।
তিনি আরো জানান, ৫৯ বিজিবির ১২ জন এবং ৫৩ বিজিবির ৯ জন সদস্য নিয়ে প্রশিক্ষণের জন্য চাঁপাইনবাবগঞ্জ থেকে বিজিবির ২১ জন সদস্য নিয়ে একটি ট্রাক দিনাজপুর যাচ্ছিলো। বিপরীত দিক থেকে আসছিলো একটি কাপড় বোঝাই ট্রাক। দুটি ট্রাকের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই জোবায়ের মারা যান। হাসপাতালে মারা যান সাঈদ। অপর ১৯ জন সদস্যর সবাই হালকা জখম ও আহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি