ঢাকা   ০৭:৫২:৪৯ পিএম, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
টানা ৪০ দিন জামায়াতে নামাজ আদায়: শিশু-কিশোরদের উৎসাহিত করতে ৩২টি বাইসাইকেল দিলেন পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী হারুন অর রশিদ কালির বাজার ইউনিয়নে পথিকদের জন্য টিউবওয়েল স্থাপন করলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ফয়েজ আহমেদ মুন্সি আনোয়ারায় ইয়াবা কারবারী টাউট ইব্রাহিম গ্রেপ্তার চন্দ্রগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলা-ৎকা-রের অভিযোগ, শিক্ষক আটক স্বপ্নের গ্রাম নোয়াখালীর সোনাইমুড়ীতে বৃদ্ধকে দুর্বৃত্তের গুলি  এইচএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা রাতে চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী টঙ্গীতে শিশুকে চুমুর অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, শিশুটির বাবাকে ধরতে পুলিশের অভিযান দি স্কলার ফাউন্ডেশন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

মানিকছড়িতে ১ দিনে আরও ৭ জনের দেহে করোনা শনাক্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুন, ২০২০
  • ৩৪৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মো. ইসমাইল হোসেন, মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:- মানিকছড়িতে এ পর্যন্ত ১শ ৪৬জনের করোনা ভাইরাসের নমুনা সংগ্রহণ করা হলেও এ পর্যন্ত ১শ ২৩ জনের রিপোর্ট এসেছে । এর মধ্যে পূর্বে ৬ জনের দেহে করোনা পজেটিভ শনাক্ত হলেও নতুন করে শনিবার (১৩ জুন) আরও ৭ জনের দেহে করোনা ভাইরাস পজেটিভ এসেছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এ পর্যন্ত ১শ ৪৬ জনের নমুনা সংগ্রহণ করা হয়েছে। যার মধ্যে গত ৯ জুন ৬ জনের এবং আজ (১৩ জুন)’র প্রাপ্ত রির্পোটে অনুযায়ী আরও ৭ জনের দেহে করোনা ভাইরাস পজেটিভ। বাকি ১শ ১০জন নেগেটিভ। অপেক্ষমান আছে আরও ২৩ জনের রিপোর্ট।

নতুন ৭ জনের মধ্যে ৩ জন পুলিশ সদস্য, ৩ জন ব্যাংক কর্মকর্তা ও ১ জন চিকিৎসক (আবাসিক মেডিকেল অফিসার)।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতন খীসা জানান, পূর্বের ৬ জন আইসোলেশনে এবং নিজ বাড়ীতে লকডাউনে আছেন। নতুন আক্রান্তের মধ্যে পুলিশ সদস্যরা প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টিনে, ব্যাংক কর্মকর্তা এবং চিকিৎসককে লকডাউনে রাখা হয়েছে। এছাড়াও উপজেলাবাসীকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহব্বান জানান তিনি। নতুবা আক্রান্তের সংখ্যা দিনদিন বাড়তে পারে বলে মন্তব্য করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি