1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাটে একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত ১৭, মোট আক্রান্ত ৬৬ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

বাগেরহাটে একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত ১৭, মোট আক্রান্ত ৬৬

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুন, ২০২০
  • ২৯৬ বার

নইন আবু নাঈম,বাগেরহাট ঃ
বাগেরহাটে একদিনে সর্বোচ্চ ১৭ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। শুক্রবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং যশোরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এদের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়। আক্রান্তদের অধিকাংশের শরীরে করোনা ভাইরাসের উপসর্গ না থাকায় তাদের বাড়িতে অবরুদ্ধ রেখে চিকিৎসা দিচ্ছে স্বাস্থ্য বিভাগ। গত ৩০ মে থেকে চলতি মাসের ৮ এপ্রিল পর্যন্ত সন্দেহভাজন এই করোনা রোগীদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠায় স্বাস্থ্য বিভাগ।
এই নিয়ে বাগেরহাট জেলায় মোট ৬৬ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হল। এরমধ্যে ১৫ জন সুস্থ হয়েছেন।
আক্রান্তদের মধ্যে বাগেরহাটের শরণখোলায় ৪ জন, কচুয়ায় ৩ জন, ফকিরহাটে ২ জন এবং মোংলায় ১ জন রয়েছেন। তবে অন্য সাতজনের পরিচয় তাৎক্ষনিকভাবে জানাতে পারেনি স্বাস্থ্য বিভাগ। এদের মধ্যে দুজন বাদে সবাই জেলার বাইরে থেকে ফেরা।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির জানান, শুক্রবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং যশোরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই ১৭জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। সারাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার পর বাগেরহাটে এই প্রথম একদিনের নমুনা পরীক্ষায় সর্বোচ্চ ১৭জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। গত ৩০ মে থেকে চলতি মাসের ৮ এপ্রিল পর্যন্ত ধারাবাহিকভাবে বাগেরহাটের সন্দেহভাজন করোনা রোগীদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। শুক্রবারের পরীক্ষায় ভাইরাস সনাক্ত হওয়াদের অনেকের চিকিৎসা নেওয়ার ১৪ দিন সময়সীমা পার করেছেন। আক্রান্তরা সবাই সুস্থ স্বাভাবিক রয়েছেন। এদের প্রত্যেকের নমুনা সংগ্রহ করে দ্বিতীয়বারের মত পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে। বাগেরহাট জেলায় এই নিয়ে মোট ৬৬ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হল। এরমধ্যে ১৫ জন সুস্থ হয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net