1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চুনারুঘাটের সাটিয়াজুরীর ভাঙ্গা সাঁকো পরিদর্শনে ইউএনও, কলা গাছের বেড়ায় ছড়ে গিয়ে নিহত দুলালের পরিবারকে অনুদান প্রদান - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত শিক্ষক আটক ‘শেষ দেখে ছাড়ব’, আইনি লড়াইয়ের ঘোষণা বাঁধনের চবিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আরিফের মৃত্যু নোয়াখালীর হাতিয়ায় ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী  আনোয়ারা দুই দোকানীকে ৪০ হাজার টাকা জরিমানা  নোয়াখালীর সোনাইমুড়ী থানায় পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন এর বার্ষিক পরিদর্শন  অমীমাংসিত ইস্যুর সমাধান ঢাকা-দিল্লি সম্পর্ক টেকসই করবে: রাষ্ট্রপতি টাকা ছাপতে এক বছরে খরচ বেড়েছে ২২৪ কোটি টাকা কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত চন্দনাইশে বন্যাদুর্গত শিশু, প্রতিবন্ধী ও এতিমদের মাঝে সাহায্য সামগ্রী বিতরণ 

চুনারুঘাটের সাটিয়াজুরীর ভাঙ্গা সাঁকো পরিদর্শনে ইউএনও, কলা গাছের বেড়ায় ছড়ে গিয়ে নিহত দুলালের পরিবারকে অনুদান প্রদান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৪ জুন, ২০২০
  • ২৯৩ বার

এম এস জিলানী আখনজী :: চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ॥
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের কাজির খিল ও খনকারী গাঁওয়ের মধ্যে করাঙ্গী নদীর সাঁকো দিয়ে খনকারিগাও গ্রামের দুলাল পাল (৪০) হাসপাতালে নিহত হবার পর বাড়ীতে লাশ নিয়ে পারাপারের সময় লাশসহ বহনকারীরা সাঁকো ভেঙ্গে নদীতে পড়ে যায়। সেই সাঁকোটি শনিবার (১৩ জুন) সরজমিনে দেখতে আসেন চুনারুঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ।

এসময় তিনি ব্রীজ না হওয়া পর্যন্ত দুদিনের মধ্যে একটি নৌকার ব্যবস্থার আশ্বাস দেন। পরে তিনি ১ কিলোমিটার হেটে কলা গাছের বেড়ায় ছড়ে নিহত দুলাল পালের (৪০) বাড়ীতে গিয়ে তাৎক্ষনিক বরাদ্ধ থেকে নগদ ১০ হাজার টাকা ও ঘর নির্মানের জন্য ঢেউটিন প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিনার (ভূমি) মিলটন পাল, পিআইও প্লাবন পাল, ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ মাষ্টার, সাংবাদিক কাজী মাহমুদুল হক সুজন, আওয়ামীলীগ সভাপতি ডাঃ হাবিবুর রহমান, ইউপি সদস্য মোঃ সেলিম মিয়া, যুবলীগ নেতা মতিউর রহমান সোহেল ও সাংবাদিক আবেদ আলী প্রমুখ।
পরে তিনি নির্মাণাধীন কাজিরখিল প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। উল্লেখ্য, গত বৃহষ্পতিবার বিকালে খনকারিগাও গ্রামের দুলাল পাল (৪০) হাসপাতালে নিহত হবার পর বাড়ীতে লাশ নিয়ে পারাপারের সময় লাশসহ বহনকারীরা সাঁকো ভেঙ্গে নদীতে পড়ে যায়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকসহ, জাতীয়, স্থানীয় এবং অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশ হলে তোলপাড় সৃষ্টি হয় এবং প্রশাসনের পক্ষ থেকে তড়িৎ গতিতে পদক্ষেপ নেয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net