1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে গর্ভবতী মায়েদের জন্য সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা  মোদিকে তারেক রহমানের চিঠি, সম্পর্ক জোরদারের বার্তা বাঁশখালীর এমপি’র বিরোদ্ধেও অভিযোগবক্স বসানো হবে- জহিরুল ইসলাম এমপি সাতকানিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন

কক্সবাজারে গর্ভবতী মায়েদের জন্য সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৪ জুন, ২০২০
  • ২৮২ বার

কক্সবাজার প্রতিনিধি :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের বিশেষজ্ঞ ডাক্তার দল কর্তৃক কক্সবাজার জেলার খুরুশকুল আশ্রায়ণ প্রকল্প স্কুল মাঠে অন্তঃসত্ত্বা মায়েদের স্বাস্থ্যসেবা প্রদানের উদ্দেশ্যে মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে।

১৪ জুন (রবিবার)সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে সকাল থেকে দিনব্যাপী এই মেডিক্যাল ক্যাম্পে অন্তঃসত্ত্বাদের সাধারণ স্বাস্থ্য পরীক্ষা এবং অস্থায়ী ল্যাবে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয়।

এই মাতৃকালীন চিকিৎসাসেবা সেনাবাহিনীর দক্ষ ও বিশেষজ্ঞ মহিলা চিকিৎসক দ্বারা পরিচালিত হয়।

এই করোনাকালিন সময়ে প্রসূতি মায়েরা যাতে সহজেই চিকিৎসা সেবা পেতে পারে সেই উদ্দেশ্য এই ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করা হয়।

এছাড়া ও এই ক্যাম্পে অন্তঃসত্ত্বা মায়েদের প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিনামূল্যে প্রদান করা হয়।

সেনানিবাস সূত্রে জানা যায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মাননীয় সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় এবার জেলার গর্ভবতী মায়েদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে সেনাবাহিনী এই মহৎ উদ্যোগ গ্রহন করেছে ।
এছাড়াও করোনা ভাইরাসের এই দুর্যোগকালীন সময়ে ১০ পদাতিক ডিভিশন কক্সবাজার ও চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় ত্রাণ বিতরণ ও সেনা বাজার সহ বিভিন্ন জনহীত কর কার্যক্রম পরিচালনা করে আসছে।

এ ধরনের জনসেবা মূলক কার্যক্রম স্থানীয় গরীব ও অসহায় মানুষের মাঝে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net