1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালী সেনবাগে শিশু ধর্ষন মামলার আসামী মিজান বন্দুক যুদ্ধে নিহত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে

নোয়াখালী সেনবাগে শিশু ধর্ষন মামলার আসামী মিজান বন্দুক যুদ্ধে নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুন, ২০২০
  • ২৬০ বার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ ছাতারপাইয়ায় কানা শহীদের আস্তানায় এক শিশুকে(১৪) ধর্ষণের ঘটনায় আসামী মিজান (৪০) পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে।

সোমবার রাত সোয়া দুটায় নোয়াখালী সেনবাগ উপজেলার ছাতার পাইয়া পূর্ব বাজারে পুলিশ আটককৃত শিশু ধর্ষন মামলার আসামী মিজানুর রহমানকে নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে তার অনুসারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। মিজান পালিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষের গুলিতে নিহত হয়। এ সময় ৩ পুলিশ সদস্য আহত হয়েছে ।

নিহত মিজানুর রহমান সোনাইমুড়ী এলাকার নাওতলা গ্রামের আলাউদ্দিনের ছেলে । গত শনিবার রাতে এক বেকারী শিশু শ্রমিককে ধর্ষণের ঘটনায় বেকারির মালিক থানায় অভিযোগ করলে তাকে আটক করা হয়।

তার কাছ থেকে একটি এলজি ও দুই রাউন্ড গুলিসহ একটি চোরা উদ্ধার করা হয় ।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে শিশু ধর্ষণের ঘটনায় অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরে তাকে আটক করে করে অস্ত্র উদ্ধারে গেলে তার অনুসারীদের সাথে বন্দুকযুদ্ধে মিজান নিহত হয় এতে আমাদের রসূল মিয়া সরকার ও পিপল নামে তিন পুলিশ সদস্য আহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net