1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পটিয়ায় যুবদলের ক্যাডারের বিরুদ্ধে অবশেষে হত্যা মামলা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) মেঘনায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ড. আসগর আলী কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন  মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত মাগুরা শ্রীপুরের খামারপাড়া বাজারে দূর্ধর্ষ চুরি সংগঠিত চট্টগ্রাম জেলা পুলিশের কাবাডি টুর্নামেন্টের ফাইনাল : হাটহাজারীকে হারিয়ে চ্যাম্পিয়ন বাঁশখালি নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ নেতাদের নিয়ে ইউএনও’র ভূরিভোজ, এলাকায় তীব্র ক্ষোভ

পটিয়ায় যুবদলের ক্যাডারের বিরুদ্ধে অবশেষে হত্যা মামলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুন, ২০২০
  • ৩২৮ বার

গিয়াস উদ্দিন (পটিয়া,চট্টগ্রাম):
চট্টগ্রামের পটিয়ার জিরির মোহাম্মদ নগর এলাকার আমেরিকা প্রবাসী মোহাম্মদ বেলাল উদ্দিন(৪০)কে যুবদলের ক্যাডার আব্দুর রব ভুট্টোর নেতৃত্বে সন্ত্রাসীরা নির্মমভাবে হামলায় চালায়। হামলায় গত শুক্রবার চিকিৎসাধিন অবস্থায় প্রবাসী বেলাল উদ্দীন মারা যায়।

যুবদলের ক্যাডার আব্দুর রব ভুট্টোসহ হামলায় জড়িতদের বিরুদ্ধে গত শুক্রবার থেকে নিহত বেলালের পরিবার মামলা করার জন্য গেলে পটিয়া থানা পুলিশ মামলা নিতে বিভিন্ন ধরণের তালবাহনা শুরু করেন।

শেষ পর্যন্ত পটিয়া থানা পুলিশ চাপের মুখে পড়ে যুবদলের ক্যাডারসহ হামলায় জড়িতদের বিরুদ্ধে গত রবিবার রাতে হত্যা মামলা রেকর্ড করেছেন। রবিবার রাতে নিহত বেলালের স্ত্রী বৃষ্টি আকতার বাদী হয়ে পশ্চিম পটিয়া যুবদলের সাবেক ক্যাডার আবদুর রউফ ভুট্টো(৪৮)কে প্রধান আসামি করে সাতকানিয়া উপজেলার সামশু কবিরের পুত্র মহিউদ্দিন করিব, যুবদলের ক্যাডার আব্দর রব ভুট্টোর পুত্র অভি(২০) ও সানি (১৮)সহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করা হয়।

আব্দুর রব ভুট্টোর বিরুদ্ধে মাদক, ইয়াবা, জায়গা দখল, গরু চুরিসহ প্রায় ১৭টি মামলা রয়েছে বলে পুলিশ ও স্থানীয়রা জানান। হত্যা মামলাটি রেকর্ড করার পর মামলার বাদী ও নিহতের স্ত্রী বৃষ্টি আকতারকে এবং তার পরিবারের সদস্যদেরকে বিভিন্নভাবে সন্ত্রাসীরা হুমকি দিচ্ছে বলে জানান।

এ বিষয়ে মামলার অভিযুক্ত আব্দুর রব ভুট্টো বলেন, বেলালের মামাতো ভাই তানভীরের সাথে ৬০ লক্ষ টাকা নিয়ে বিরোধ চলে আসছে। বেলাল উক্ত টাকাগুলো ফেরত চাইলে তার মামী চেমন আরা বেগম ও মামাতো ভাই তানভীরের সাথে কথা কাটাকাটি হয়েছেবেলালকে আমি কোন ধরণের মারধর করিনি, আমাকে ফাঁসানোর জন্য একটি চক্র চেষ্ঠা করছেন বলে দাবি করেন।

এ বিষয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দীন বলেন, আব্দুর রব ভুট্টোসহ কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা রেকর্ড দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারের জন্য পুলিশ চেষ্ঠা করছেন বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net