1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পটিয়ায় পরিবহনে কেউ চাঁদাবাজি করলে পুলিশে ধরিয়ে দিন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ

পটিয়ায় পরিবহনে কেউ চাঁদাবাজি করলে পুলিশে ধরিয়ে দিন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
  • ২৮১ বার

গিয়াস উদ্দিন (পটিয়া চট্টগ্রাম):
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বিভিন্ন কৌশলে পরিবহন মালিক শ্রমিককে জিম্মি করে একটি চক্র দীর্ঘদিন ধরে লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি করে আসছে।
অনেক শ্রমিক নেতা পুলিশের নাম ভাঙ্গিয়ে কোটিপতিও বনে গেছে।

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিমল চন্দ্র ভৌমিক ঘোষণা দিয়েছেন কেউ পরিবহন থেকে চাঁদাবাজি করলে তাকে সরাসরি পুলিশে দেয়ার জন্য। কেউ যাতে থানা পুলিশ, ট্রাফিক পুলিশ হাইওয়ে পুলিশের নাম বিক্রি করে কোন শ্রমিক নেতা ফাঁয়দা হাসিল করতে না পারে এতে দক্ষিণ চট্টগ্রামের পরিবহন মালিক শ্রমিক সবাইকে সচেতেন হয়ে প্রতিরোধ গড়ে তোলার অনুরোধ জানান।

পটিয়া উপজেলা হালকা মোটরযান শ্রমিক ইউনিয়েনর মতবিনিময় সভায় পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিমল চন্দ্র ভৌমিক উপরোক্ত কথাগুলো বলেন।

পটিয়া উপজেলা হালকা মোটরযান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুনুর রশীদের সভাপতিত্বে সোমবার পটিয়া সদরের হাসপাতাল রোড সংলগ্ন সংগঠনের কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিমল চন্দ ভৌমিক, বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার বাবুল,মাহবুব, কফিল, বক্তব্য রাখেন হালাকা মোটরযান শ্রমিক ইউনিয়নের নেতা মো. আনছার, মো. জসিম উদ্দিন,মো. আবু ছৈয়দ, মো. আব্দুল খালেক, মো. আমিন, মো. আজাদ, মো. জিল্লুর রহমান, মো. সোহেল, মো. সেলিম, মো. খোরশেদ, মো. ইব্রহিম প্রমুখ। করোনাকালে পুলিশের এমন আশ্বাসে পরিবহন মালিক শ্রমিকদের মধ্যে দীর্ঘদিনের হাতাশা ও আতঙ্ক কাটিয়ে আনন্দ মুখর দেখা গেছে সবাইকে। পুলিশকে শ্রমিক নেতারা সব ধরণের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net