1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শপথ নিলেন জামায়াতের নতুন আমির ডা. শফিকুর রহমান - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা

শপথ নিলেন জামায়াতের নতুন আমির ডা. শফিকুর রহমান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯
  • ৫০৯ বার

নিজস্ব প্রতিবেদক :
জামায়াতের নতুন আমির ডা. শফিকুর রহমানকে শপথবাক্য পাঠ করাচ্ছেন দলের প্রধান নির্বাচন কমিশনার মাওলানা এটিএম মা’ছুম
জামায়াতের নতুন আমির ডা. শফিকুর রহমানকে শপথবাক্য পাঠ করাচ্ছেন দলের প্রধান নির্বাচন কমিশনার মাওলানা এটিএম মা’ছুম
জামায়াতে ইসলামীর নতুন নির্বাচিত আমির হিসেবে শপথ নিয়েছেন ডা. শফিকুর রহমান। দলের প্রধান নির্বাচন কমিশনার মাওলানা এটিএম মা’ছুম তাকে শপথবাক্য পাঠ করান। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ১১টায় রাজধানীর একটি বাসায় গোপনে এই শপথ নেন নতুন আমির। দলের প্রচার বিভাগ থেকে এই তথ্য জানানো হয়।

শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য সাবেক আমির মকবুল আহমাদ, নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, মিয়া গোলাম পরওয়ার, নির্বাহী পরিষদ সদস্য হামিদুর রহমান আযাদ, ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, মাওলানা আবদুল হালিম, নুরুল ইসলাম বুলবুল, সেলিম উদ্দিন, কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি অধ্যাপক তাসনীম আলম প্রমুখ।

প্রসঙ্গত, গত ১২ নভেম্বর শফিকুর রহমানকে নির্বাচিত আমির হিসেবে ঘোষণা করে দলের নির্বাচন কমিশন।

জামায়াতের দায়িত্বশীল সূত্রগুলো জানায়, ডা. শফিকুর রহমান ১৯৫৮ সালের ৩১ অক্টোবর মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৩ সালে সিলেট মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। জামায়াতের নতুন আমির ছাত্রজীবনে ইসলামী ছাত্রশিবিরের সিলেট শহর শাখার সভাপতি ছিলেন। তিনি ১৯৮৫ সালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য হন। ডা. শফিক ১৯৮৬ থেকে ’৮৮ সাল পর্যন্ত সিলেট জেলা শাখা জামায়াতের সেক্রেটারি ও ১৯৮৯ থেকে ’৯১ সাল পর্যন্ত সিলেট জেলা জামায়াতের নায়েবে আমির এবং ১৯৯১ থেকে ’৯৮ পর্যন্ত সিলেট জেলা জামায়াতের আমির, ১৯৯৮ থেকে ২০০৭ সাল পর্যন্ত সিলেট মহানগরী জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৮ সালে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মনোনীত হন। ২০১০ সাল থেকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল, ২০১১ থেকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং ওই বছরের সেপ্টেম্বর মাস থেকে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হন। ২০১৭ থেকে বর্তমান সময় পর্যন্ত জামায়াতের সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করছিলেন। শফিকুর রহমানের স্ত্রী ডা. আমিনা শফিক অষ্টম জাতীয় সংসদের সদস্য ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net