1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে লাম্ফি স্কিন ডিজিস রোগে আক্রান্ত হচ্ছে গরু - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ

লালমনিরহাটে লাম্ফি স্কিন ডিজিস রোগে আক্রান্ত হচ্ছে গরু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ২৪৭ বার

ইব্রাহিম সাকিব, লালমনিরহাট জেলা প্রতিনিধি।।
লালমনিরহাট জেলার ৫টি উপজেলায় লাম্ফি স্কিন ডিজিস রোগে আক্রান্ত হচ্ছে গরু।

এদিকে কালীগঞ্জ উপজেলায় গত ১০দিনে ১শতাধিক গরু ও বাছুর আক্রান্ত হয়েছে। আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে বলে জানা গেছে।

কালীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেনারি সার্জন ডাঃ ফেরদৌসুর রহমান জানান, কালীগঞ্জ উপজেলার প্রতিটি এলাকা থেকে এ রোগ সংক্রমণের সংবাদ আসছে। তিনি এ রোগের নাম লাম্ফি স্কিন ডিজিস বলে জানিয়েছেন। তবে মৃত্যুর ঝুঁকি কম বলে দাবি করেন তিনি।

এদিকে পবিত্র ঈদ উল আযহার আগে আকস্মিকভাবে লাম্ফি স্কিন ডিজিস রোগে হাজার হাজার গরু আক্রান্ত হয়ে পড়ায় গরু খামারীসহ কৃষকদের মাঝে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, প্রথমে গরুর তীব্র মাত্রার জ্বর আসে এরপর আস্তে আস্তে সারা শরীরে চামড়ায় গোটা গোটা হয়ে যায়। গলাসহ শরীরের বিভিন্ন স্থানে পানি নামে ফলে গরু ঘাস বা খর ও ভূষি কিছুই খেতে পারে না।

এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে গিয়ে কোন প্রতিকার পাচ্ছে না গরু খামারীরা । ফলে পল্লী চিকিৎসকদের দ্বারস্থ হয়ে বিভিন্ন ধরনের ঔষধ ও ইনজেকশন দিলে কিছুটা উপকার হলেও তেমন কোন উল্লেখযোগ্য উপকার হচ্ছে না।

বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্যমতে, রংপুরের ৮টি জেলার প্রতিটি উপজেলায় এখন গরুর এই দূরারোগ্য ব্যাধি দেখা দিয়েছে। কোন প্রতিষেধক না থাকায় পালিত গরু নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন এই অঞ্চলের মানুষ। অনেকে না বুঝেই পল্লী চিকিৎসককে মোটা অংকের টাকা দিয়ে হচ্ছেন ক্ষতিগ্রস্ত। তবে প্রাণিসম্পদ অধিদপ্তর বলছে, একমাত্র সচেতন থাকাই এই রোগের প্রতিকার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net