1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য ফল প্রদান জেলা পুলিশ সুপারের - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা

করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য ফল প্রদান জেলা পুলিশ সুপারের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ৩১১ বার

মাহবুবুর রহমান : করনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নোয়াখালী জেলায় কর্মরত আক্রান্ত পুলিশ সদস্যদের মাঝে বিভিন্ন মৌসুমী ফল বিতরণ করেছে জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন।

বৃহস্পতিবার বিশেষ আলাপ কালে তিনি জানান, আমার নোয়াখালী জেলায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ করতে গিয়ে যে সকল পুলিশ সদস্য আক্রান্ত হয়েছে সে সকল আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য আমরা শুরু থেকেই ঔষুধ থেকে শুরু করে আবাসন, চিকিৎসা সহ সকল ধরনের সহযোগিতা করে আসছি।

একই সাথে কোভিড-১৯ পজিটিভ হয়ে চিকিৎসাধীন সদস্যদের জন্য মৌসুমী ফল দিয়ে আসছি। এর মধ্যে আমরা আম, আপেল, আনারস, কলা, পেঁপে, লিচু, মাল্টা ও লেবু প্রদান করেছি।

আলমগীর হোসেন আরো জানান, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা তৈরি করতে গিয়ে বিভিন্ন থানার অফিসার ইনচার্জ সহ এ পর্যন্ত আমার ৮৩ জন পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।আমি সকল সদস্যদের নিয়মিত খোঁজখবর সহ সকল ধরনের চিকিৎসার সহযোগিতা প্রদান করে আসছি। সব ধরনের সহযোগিতা তারা সুস্থ হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net