1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান হলেন এমপি জাফর আলম - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান হলেন এমপি জাফর আলম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ৩১৯ বার

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মনোনীত হয়েছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য জাফর আলম।

গত ২০ মে ট্রাস্টি বোর্ডের চট্টগ্রামস্থ কার্যালয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান এএসএম আজাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ট্রাস্টি বোর্ডের এক সভায় এমপি জাফর আলমকে আগামী ২ বছরের জন্য এ মনোনয়ন দেয়া হয়।

বিষয়টি সংসদ সদস্যের একান্ত সহকারী এডভোকেট আমিন চৌধুরী নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, ট্রাস্টি বোর্ডের সভা চলাকালে এমপি জাফর আলমকে চেয়ারম্যান মনোনীত করার বিষয়ে তাঁর সম্মতি নেওয়া হয়।

একই সভায় কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু তালেব, সাধারণ সম্পাদক মাহমুদুল করিম মাদু, জেলা আওয়ামীলীগের সদস্য মিজানুর রহমান মিজান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল হক সোহেলকে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পরিচালক হিসাবে নিয়োগ দেওয়া হয়।

সভায় সাবেক চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমদ সিআইপি’র বিরুদ্ধে গত ৭ বছর ধরে চেয়ারম্যান থাকাবস্থায় ইউনিভার্সিটির কোন উন্নয়ন না করার অভিযোগ আনা হয়।

প্রসঙ্গত, গত প্রায় মাস ধরে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অন্তর্দলীয় কোন্দলে ট্রাস্টি লায়ন মুজিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে পৃথক ২ টি দুর্নীতির মামলা করা হয়েছে।

এ নিয়ে অভিযোগ, পাল্টা অভিযোগের মাঝে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সালাউদ্দিন আহমদ সিআইপিকে সরিয়ে দিয়ে এমপি জাফর আলমকে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসাবে মনোনীত করা হলো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net