ঢাকা   ১০:৪০:০৬ এএম, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরা-১ আসনের এম পি মনোয়ার খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত কুমিল্লায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, থাকছে ফ্রি পার্ক রাইড উপভোগের সুযোগ নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত সাংবাদিকদের গালিগালাজ করার অভিযোগ পরীমনির বিরুদ্ধে, বিচারপ্রার্থীর ‘মাথা ফাটালেন’ তার নিরাপত্তারক্ষীরা মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী বয়সের ব্যবধান ৫০ বছর: শ্রীলীলার সঙ্গে জুটি বাঁধছেন রজনীকান্ত

কক্সবাজারে পাহাড়ী এলাকা থেকে লোকজনকে সরিয়ে নিচ্ছে প্রশাসন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ৩০৫ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কক্সবাজার প্রতিনিধি:
টানা বর্ষণে পাহাড় ধ্বসের আশংকায় কক্সবাজার শহরের ঝু্ঁকিপূর্ণ পাহাড়ী এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে।

জানা যায়, গত দুদিন ধরে টানা বর্ষণের কারনে আষ্মিক বন্যা, পাহাড়ধ্বস, যোগাযোগ ব্যবস্থার ক্ষতি ইত্যাদি নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন জনগনের পাশে রয়েছে।
এরই অংশ হিসেবে ঝুঁকিপূর্ণ পাহাড়ী এলাকায় বসবাসকারী লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে কক্সবাজার জেলা প্রশাসন।

বৃহস্পতিবার বিকেলে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাসুদুর রহমান মোল্লার নেতৃত্বে উপজেলা প্রশাসন, কক্সবাজার সদর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার-ভিডিপির সদস্যরা পাহাড় ধ্বসের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার কার্যক্রম শুরু করে।
অার এসব লোকজনের জন্য আশ্রয় কেন্দ্রসমূহ খোলা রাখা হয়েছে বলে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন জানান-উপজেলাতেও উপজেলা নির্বাহী অফিসারগণ স্থানীয় জনপ্রতিনিধি , রাজনীতিকদের নিয়ে সরেজমিন পরিস্থিতি মোকাবেলায় জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে।
জেলা প্রশাসক সকলকে প্রশাসনের পরামর্শ মেনে চলা এবং নিরাপদে থেকে দূর্যোগকালে যেকোন প্রয়োজনে প্রশাসনের সহায়তা নেয়ার জন্য আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি