1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাংগলকোট উপজেলায় করোনা প্রতিরোধে সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা রামগড়ে মাটিরাঙ্গা সীমান্তে সেনাবাহিনী-ইউপিডিএফ (প্রসিত) গোলাগুলি: নিহত ১, আহত ১ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা মাগুরায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিরোধে মোটরসাইকেল শোডাউন  মাগুরায় লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে নোয়াখালীর কবিরহাটে বালুবাহী পিক-আপভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২  নোয়াখালীর সোনাইমুড়ী থানা পরিদর্শন করেছেন এসপি এন এম নাসিরুদ্দিন 

নাংগলকোট উপজেলায় করোনা প্রতিরোধে সভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ২৮৫ বার

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:
আজ নাঙ্গলকোট উপজেলা নির্বাহী লামিয়া সাইফুলের নেতৃত্বে করোনা প্রতিরোধ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় জনাব লামিয়া সাইফুল বলেন,গতকাল আক্রান্ত হয়েছে ৮ জন।আজকে আক্রান্ত হয়েছে ৯ জন।আক্রান্তদের বাড়ি পৌরসভা কমিটি /ইউনিয়ন কমিটি/ওয়ার্ড কমিটির মাধ্যমে লক ডাউন করা হচ্ছে। হু হু করে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব ইউসুফ ভূইয়া আছেন আক্রান্তদের মাঝে। আরও আছে সহযোদ্ধা অফিসার ইন চার্জ জনাব বখতিয়ার উদ্দিন চৌধুরী । গত ১৫/০৬/২০২০ তারিখও ওসি সাহেবকে সাথে নিয়ে করোনা প্রতিরোধ কমিটির সভা করেছি।কে যে কখন আক্রান্ত হয়ে যায়..একেবারেই অনিশ্চিত। আপনাদের দুজনেরই সুস্থতা কামনা করছি।

করোনা প্রতিরোধ কমিটির সভায় নিম্নবর্ণিত সিদ্ধান্ত গৃহীত হয়ঃ
১/ যাদেরই নমুনা সংগ্রহ করা হবে সেদিন থেকে বাধ্যতামূলক ভাবে কোয়ারেন্টাইনে চলে যাবেন।রিপোর্ট নেগেটিভ আসলে কোয়ারেন্টাইন থেকে মুক্ত হবেন।পজিটিভ হলে সুস্থ না হওয়া পর্যন্ত কোয়ারেন্টাইনে থাকবেন।

২/ প্রশাসনের পাশাপাশি পৌরসভা /ইউনিয়ন /ওয়ার্ড কমিটি লকডাউন করবে এবং মনিটরিং করবে।

৩/ আক্রান্ত /যাদের নমুনা সংগ্রহ করা হবে তাদের পরিবারকে কোয়ারেন্টাইন এর আওতায় থাকতে হবে।

৪/উপসর্গ আছে যাদের তাদের নমুনা অগ্রাধিকার ভিত্তিতে সংগ্রহ করা হবে।

৫/ জন সাধারণকে মাস্ক আবশ্যিকভাবে পড়তে হবে। মাস্ক পরিধান করবে না যে ব্যক্তি তাকে এড়িয়ে চলতে হবে।

৬/ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যারাই নমুনা পরীক্ষার জন্য আসবেন ভোটার আইডি কার্ড নিয়ে আসতে হবে।

প্রশাসনতো আছেই..কিন্তু সব কিছু প্রশাসন করবে এই আশায় না থেকে নিজেদেরও সচেতন হতে হবে।

পরিশেষে, সকলের উদ্দেশ্যে একটাই অনুরোধ ঘরে থাকুন।স্বাস্থ্য বিধি মেনে চলুন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net