1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে মুখোমুখি সংঘর্ষে বল্লমবিদ্ধ হয়ে একজন নিহত, আহত ৪০ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান

কিশোরগঞ্জে মুখোমুখি সংঘর্ষে বল্লমবিদ্ধ হয়ে একজন নিহত, আহত ৪০

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ জুন, ২০২০
  • ৩০১ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের ইটনায় এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুই গ্রুপের সংঘর্ষে নূর উদ্দিন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪০ জন।

রোববার (২১ জুন) সকালে উপজেলার মৃগা ইউনিয়নের আমিরগঞ্জ বাজার এলাকায় এ সংঘর্ষ হয়। নিহত নুর উদ্দিন একই ইউনিয়নের শান্তিপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় প্রভাবশালী সাবেক ইউপি সদস্য সাহাবুদ্দিন ও মোনায়েম খার লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রোববার সকালে তর্কাতর্কির এক পর্যায়ে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়। তাদের মধ্যে বল্লমবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান সাহাবুদ্দিনের ভাতিজা নূর উদ্দিন।

আহতদের সিলেট, হবিগঞ্জ, কিশোরগঞ্জসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে জানিয়ে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শেদ জামান বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net