1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে একমাত্র লাশকাটা ঘরটির বেহাল দশা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ

লালমনিরহাটে একমাত্র লাশকাটা ঘরটির বেহাল দশা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ জুন, ২০২০
  • ২৪২ বার

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার, লালমনিরহাট:
লালমনিরহাট সদর হাসপাতাল থেকে প্রায় ২কিলোমিটার দূরে ফায়ার সার্ভিস রোডে (আবাসিক) এলাকায় অবস্থিত লালমনিরহাট জেলার একমাত্র লাশকাটা ঘর (মর্গ) টি। প্রায় ৪৭বছরের পুরোনো এই ঘর (মর্গ) টি সংস্কারের অভাবে অবকাঠামোগত দিক থেকে একেইবারেই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ঘরটির যেন বেহাল দশা। মূল সড়ক থেকে মর্গে যাওয়ার কাঁচারাস্তাটি অপ্রশস্ত, খানাখন্দে ভরা। লাশবাহি এ্যাম্বুলেন্স তো দূরের কথা ভ্যান পর্যন্ত যায় না এই অল্প প্রসস্ত খানা খন্দ মাটির রাস্তা দিয়ে।

স্থানীয়রা জানায়, কোন মরদেহ ময়না তদন্তের জন্য নেয়া হলে লাশের স্বজন অথবা যে বাহনে নিয়ে আসা হয় তার চালককে দিয়ে কাঁধে করে মর্গ পর্যন্ত নেয়া হয়। অনেক সময় ওয়ারিশ না থাকলে মূল সড়ক থেকে লাশের পা ধরে টেনে নিয়ে যাওয়া হয় মর্গ পর্যন্ত।

লালমনিরহাট সদর হাসপাতালের বিভিন্ন চিকৎসকদের দিয়ে চক্রাকারে লাশের ময়না তদন্ত করা হয়। তবে বেশিরভাগ চিকিৎসকরাই ময়না তদন্ত করতে অনিহা প্রকাশ করেন। ময়না তদন্তের রিপোর্টের জন্য দীর্ঘসুত্রিতা, ভুল রিপোর্ট, আবার নানান প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিড়ম্বনায় পড়তে হয় পুলিশ ও ভূক্তভোগীদের।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net