ঢাকা   ০৬:০২:৪৯ এএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০

শিক্ষার্থীদের পক্ষে জেলা প্রশাসকের কাছে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের স্মারকলিপি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ জুন, ২০২০
  • ৩১৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মো. আবদুস সবুর, চট্টগ্রাম:
চট্টগ্রামে শিক্ষার্থীদের পক্ষে জেলা প্রশাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রবিবার ২১ জুন দুপুরে জেলা ছাত্রদলে সভাপতি শহিদুল আলম শহিদ ও সাধারণ সম্পদক মো. মহসিনের যৌথ নেতৃত্বে এ স্মারকলিপি প্রদান করা হয়।
জেলা প্রশাসকের পক্ষে স্মারকরিপি গ্রহণ করেছেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক কামাল হোসেন।
স্মারকলিপিতে চলমান সংকটে বিফাকে পড়া শিক্ষার্থীদের নানা সমস্যার কথা তোলে ধরা হয়।
তাতে বলা হয় বৈশ্বিক মহামারির সৃষ্ট সংকটে শিক্ষার্থীরা নানামূখী সমস্যার সমূখীন হচ্ছে। তারই পরিপেক্ষিতে শিক্ষার্থীদের বেতনাদি মওকুফ, সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের অনলাইন ভিত্তিক ক্লাস, ভর্তি পরীক্ষা স্থগিত রাখা, যেসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতা শিক্ষার্থীদের বেতনের উপর নির্ভরশীল সেসব শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক ঘাটতি সরকারি তহবিল থেকে পূরণ, পারিবারিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতার দাবী করা হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মো. শহীদুল আলম শহীদ, সাধারণ সম্পাদক মো. মহসীন, জেলা ছাত্রদল নেতা এড. ওয়াহিদুজ্জামান, এড. তৌহিদুল আলম মাসুদ, নঈমুল আলম, মিজানুর রহমান, নিজাম উদ্দিন, আতিকুর রহমান, মিজবাউল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি