1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় সেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সভাপতির রোগমুক্তির জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ

মাগুরায় সেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সভাপতির রোগমুক্তির জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২২ জুন, ২০২০
  • ২৮৭ বার

মোঃ সাইফুল্লাহ : বাংলাদেশ আওয়ামীস্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ করোনায় আক্রান্ত হওয়ায়, তার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় স্বেচ্ছাসেবকলীগ মাগুরা জেলা শাখার উদ্যোগে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সন্ধ্যায় শহরের নতুন বাজার এলাকার একটি কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ মাগুরা জেলা শাখার আহবায়ক শেখ সালাউদ্দীন। সামাজিক দুরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে দোয়া মাহফিলে অংশ নেন মাগুরা জেলা শাখা যুগ্ন আহবায়ক মোঃ রিয়াজুল হাসান রিয়াজ, যুগ্ন আহবায়ক মোহাম্মদ জামিল হোসেন, পৌর শাখার ভারপ্রাপ্ত সভাপতি শেখ মেহেদী হাসনাত, পৌর শাখার সাধারণ সম্পাদক অনুপ দত্ত, মাগুরা সদর উপজেলার দায়িত্বপ্রাপ্ত নেতা ও জেলা শাখার সদস্য মিজানুর রহমান সজিব, সদর উপজেলার দায়িত্বপ্রাপ্ত নেতা ও সদস্য আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ মোঃ রাশেদুল ইসলাম রাসেল , জেলা আহবায়ক কমিটির সদস্য অধ্যাপক সাইদুর রহমান সহিদ, জেলা আহবায়ক কমিটির সদস্য জুয়েল জং , জেলা আহবায়ক কমিটির সদস্য মনিরুল ইসলাম সহ পৌর শাখা ও সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ মাগুরা জেলা শাখার আহবায়ক শেখ সালাউদ্দীন বলেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। তবে তাঁর শারীরিক অন্য কোনো জটিলতা নেই। এজন্য তিনি অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। আমরা আমাদের প্রিয় নেতার আশু রোগমুক্তি কামনা করছি। মহান আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থ করে আমাদের মধ্যে ফিরিয়ে দেন।

উল্লেখ্য,করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই নির্মল রঞ্জন গুহ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশব্যাপী ত্রাণ বিতরণ, টেলি মেডিসিন, ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস, কৃষকদের ধান কাটা ওর বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচিতে নিয়মিত অংশগ্রহণ করে আসছিলেন। সর্বশেষ ১৬ জুন বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net