1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজশাহীতে ‘করোনামুক্ত’ ঘোষণার পরদিনই মৃত্যু, স্বাস্থ্যবিধি মেনে দাফন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন

রাজশাহীতে ‘করোনামুক্ত’ ঘোষণার পরদিনই মৃত্যু, স্বাস্থ্যবিধি মেনে দাফন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২২ জুন, ২০২০
  • ২৭৮ বার

মঈন উদ্দীন: করোনামুক্ত ঘোষণার পর দিনই রাজশাহীর চারঘাটে মনসুর রহমান (৩০) নামে একব্যক্তি মারা গেছেন। দ্বিতীয়বার নমুনা পরীক্ষা না করেই রোববার তাকে সুস্থ বলা হয়েছিল। কিন্তু সোমবার সকালে মারা গেছেন তিনি।তবে ইউএনও সৈয়দা সামিরা বলছেন, মনসুর রহমান হৃদরোগী ছিলেন। সে কারণেই তার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফন করতে বলা হয়েছে।
মৃত মনসুর রহমানের বাড়ি চারঘাটের ঝিকড়া গ্রামে। সোমবার সকালে বাড়িতেই মারা গেছেন তিনি। আগের দিন রোববার উপজেলা স্বাস্থ্য বিভাগ তাকে করোনামুক্ত ঘোষণা দিয়ে বাড়ি থেকে বের হওয়ার অনুমতি দিয়েছিল।দ্বিতীয়বার তার নমুনায় পরীক্ষা করা হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা সামিরা জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা আছে কারও শরীরে যদি করোনার উপসর্গ না থাকে তবে একটা নির্দিষ্ট সময় পর তাকে করোনামুক্ত বলা যাবে। সে অনুযায়ী রোববার চিকিৎসকরা মনসুরকে বলেছিলেন, চাইলে তিনি এখন বাড়ি থেকে বের হতে পারবেন। তবে দ্বিতীয়বার নমুনা পরীক্ষা হয়নি বলেও নিশ্চিত করেছেন তিনি।
মনসুর রহমান পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে একটি বেসরকারি প্রতিষ্ঠানের গাড়িচালক হিসেবে কাজ করতেন। ঈদের ছুটিতে বাড়ি এসেছিলেন তিনি। ছুটি শেষে যোগদানের জন্য রূপপুর গেলে কর্তৃপক্ষ করোনা নেগেটিভ সনদ দেখতে চায়। অগত্যা তিনি রাজশাহী ফিরে গত ৬জুন নমুনা দিয়েছিলেন পরীক্ষার জন্য। এতেই তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। তবে তার কোনো উপসর্গ ছিল না। নিয়ম অনুযায়ী, করোনা শনাক্তের ১৪দিন পরে দ্বিতীয়বার নমুনা পরীক্ষার কথা। তবে রাজশাহীর সিভিল সার্জন ডা. এনামুল হক ইউনিভার্সাল২৪নিউজকে বলেন, মনসুরের দ্বিতীয়বার করোনা টেস্টের সময় হয়েছিল। কিন্তু করোনা ল্যাবে নমুনার চাপ থাকার কারণে তার টেস্ট করানো যায় নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net