1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাতীবান্ধায় স্বেচ্ছাশ্রমে তিস্তা নদীর তীরে প্যালুডার দিয়ে ৪শ ফুট মাটির বাঁধ নির্মান কাজ এগিয়ে চলছে - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) মেঘনায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ড. আসগর আলী কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম

হাতীবান্ধায় স্বেচ্ছাশ্রমে তিস্তা নদীর তীরে প্যালুডার দিয়ে ৪শ ফুট মাটির বাঁধ নির্মান কাজ এগিয়ে চলছে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২২ জুন, ২০২০
  • ২৯২ বার

লাভলু শেখ,স্টাফ রিপোর্টার,লালমনিরহাট:
লালমনিরহাটের হাতীবান্ধায় স্বেচ্ছাশ্রমে ও
এলাকাবাসীর আর্থিক সহযোগিতায় প্যালুডার দিয়ে মাটি কেটে সর্বনাশা তিস্তা নদীর বাম তীরে মাটির বাঁধ নির্মান করেছে উপজেলার ধুবনী গ্রামবাসী

জানাগেছে, ২০১৭ ইং সালের ভয়াবহ নদীর বন্যায় হাতীবান্ধা উপজেলার সিংগীমারী
ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মধ্য ধুবনী এলাকায় তিস্তা নদীর বামতীরের মাটির
বাঁধটি ভেঙ্গে বন্যার পানি ডুকে। এতে ওই এলাকার অনেক মানুষ ভিটে বাড়ী
হারায় এবং প্রায় ৪/৫ হাজার একর ফসলি জমি বালুচরে পরিনত হয়। ফলে এলাকাবাসী
ফসল উৎপাদন থেকে বঞ্চিত হয়। ফসল উৎপাদন না হওয়ায় এলাকার অনেক মানুষ
অতিকষ্টে জীবন যাপন করেন এবং ভিটেবাড়ী নদীর বুকে হারিয়ে অনেকে জীবিকার
তাগিতে দেশের বিভিন্ন জেলায় চলে যান। দীর্ঘদিন গত হলেও জনপ্রতিনিধি
কিংবা সরকারী ভাবে বাধঁটি নির্মান করা হয়নি।
সোমবার সরজমিনে এলাকাবাসীর সাথে কথা বলে জানাগেছে, তিস্তা নদীর বন্যায়
ভেঙ্গে যাওয়া প্রায় ৪ শত ফুট মাটির বাঁধটি দীর্ঘ দিন পর মতিউর রহমান (৩০) এর
উদ্দ্যেগে এলাকাবাসীর সহযোগিতায় স্বেচ্ছাশ্রমে তিস্তা নদীর বামতীরে বস্তায়
মাটি ভরিয়ে ও বাঁশ দিয়ে নির্মান করা হচ্ছে নদীর বাঁধ।
অত্র এলাকার আঃ আউয়াল, ফজলার রহমান,আতিয়ার রহমান আঃ কুদ্দুস ও আলিমুদ্দিন
বলেন, দীর্ঘদিন গত হলেও জনপ্রতিনিধি কিংবা সরকারী ভাবে বাধঁটি নির্মান
করা হয় না, তাই আমরা মতিউর ভাইয়ের উদ্দ্যেগে এলাকাবাসী স্বেচ্ছা শ্রমে নদীর
বাঁধটি নির্মান করছি। যাতে নদীর বন্যার পানি প্রবেশ করতে না পারে। যাতে
আমরা ফসল উৎপাদন করতে পারি।
মতিউর রহমানের সাথে কথা হলে তিনি বলেন,এ এলাকার মানুষ নদীর বন্যার কারনে
অনেক কষ্টে জীবনযাপন করেন। তাই আমি ও এলাকাবাসীর উদ্দ্যেগে উপজেলা পরিষদ
চেয়ারম্যান মশিউর রহমান মামুন, পার্শ্ববর্তি ইউপি চেয়ারম্যান নুরুল আমিন,
অত্র ইউপির সাবেক চেয়ারম্যান এমজি মোস্তফা এবং এলাকাবাসী সোলেমান আলী
খোকন ও নজরুল ইসলামের কাছ থেকে কিছু খালি বস্তা সংগ্রহ করে ৩ দিন আগে
নদীর বাঁধ নির্মান কাজ শুরু করি। তারপর পাশের গ্রামের নুর ইসলাম রন্টু’র কাছ
থেকে শুধু তেল ও লেবার খরচ দিয়ে একটি প্যালুডার ভাড়া নিয়ে বাধঁ নির্মান কাজ
করতেছি। বর্তমানে ১০জন হাজিরা লেবার ও এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে নির্মান কাজ চলছে। সরকারী কিংবা কোন দানবীর ব্যক্তির সহযোগিতা পেলে আরোও ভাল করে
বাধেঁর নির্মান কাছ করতে পারবো বলে আশা করি। হাতীবান্ধা উপজেলার মধ্য ধুবনী এলাকায় তিস্তা নদীর বন্যায় ভেঙ্গে
যাওয়া প্রায় ৪শত ফুট মাটির বাঁধটি এলাকাবাসী স্বোচ্ছাশ্রমে প্যালুডার ও মাটির বস্তা দিয়ে নির্মান করেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net