1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পটিয়ায় প্রধানমন্ত্রীর চিকিৎসা তহবিল থেকে ২৩ জনকে ১১ লাখ ৪০ হাজার টাকা চেক প্রদান - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) মেঘনায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ড. আসগর আলী কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম

পটিয়ায় প্রধানমন্ত্রীর চিকিৎসা তহবিল থেকে ২৩ জনকে ১১ লাখ ৪০ হাজার টাকা চেক প্রদান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২২ জুন, ২০২০
  • ২৭৬ বার

গিয়াস উদ্দিন (পটিয়া,চট্টগ্রাম):
পটিয়ায় দক্ষিন জেলা আওয়ামীলীগের সাংষ্কৃতিক সম্পাদক ও বিজিএমইএ এর সাবেক সহ সভাপতি মোহাম্মদ নাছিরে আন্তরিক প্রচেষ্টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিকিৎসা তহবিলের চেক প্রদান করা হয়।

সোমবার (২২ জুন) বিকেল ৩টায় পটিয়া রয়েল কমিউনিটি সেন্টারে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দরিদ্রদের মাঝে চিকিৎসা তহবিলের চেক প্রদান করেন। আওয়ামীলীগ নেতা বিজিএমইএ নাছির।

পটিয়ার অসহায় হত দরিদ্র মানুষ যারা বিভিন্ন জঠিল রোগে আক্রান্ত তাদের জন্য প্রতিবারের ন্যায় এবারও ২৩ জন অসুস্থ রোগীকে ১১ লাখ ৪০ হাজার টাকার চেক প্রদান করেন।

আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক নাছির উদ্দিনের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ মাঈনুদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্জ মোঃ সেলিম নবী। এসময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা বিজিএমইএ নাছির।

এত সময় উপস্থিত ছিলেন অধ্যাপিকা সাইমা সুলতানা, চট্টগ্রাম দক্ষিন জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক ও পটিয়া উপজেলা আওয়ামীগের সদস্য মহি উদ্দিন মহি, উপজেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্জ মোহাম্মদ নাজিম উদ্দিন, আব্দুল মালেক, নাজিম প্রমুখ।

মোহাম্মদ নাছির চেক হস্তান্তরকালে লাইভে অংশগ্রহন করে বলেন, দেশের এই দুর্দিনে সব শিল্পপতিরা এগিয়ে আসলে করোনাকালীন সংকট নিরসন সম্ভব ধনীদেরকে এবং যে যার স্থান থেকে অসহায়দের পাশে দাড়ানোর জন্য সবার প্রতি আহবান জানান।

বক্তারা বলেন, দেশের এই ক্লান্তিলগ্নে প্রধানমন্ত্রী প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে, গরিব দুঃখী মানুষদের কে তিনি উজার করে দিয়েছেন। তারা আরো বলেন যে যার স্থান থেকে এগিয়ে আসলে এই দেশের কোন মানুষ অার কষ্টে থাকবেনা।

উল্লেখ্য চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামী লীগের সাংষ্কৃতিক সম্পাদক মোহাম্মদ নাছির করোনায় গরীব দুঃখী মেহনতি মানুষদের ত্রান সামগ্রী বিতরণ, স্বাস্থকর্মী ও সাংবাদিকদের নিরাপত্তা সামগ্রী বিতরণসহ সর্বশেষ করেনায় মৃতদের দাফন কাজে যে কর্মীরা কাজ করবেন শেষ পর্যন্ত তাদের সমস্ত প্রকার সুরক্ষা সামগ্রী সরবাহের সমস্ত ব্যয়ভার তিনি করবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net