1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামের সাতকানিয়ায় ইয়াবা ব্যবসায়ীদের ছুরিকাঘাতে যুবক নিহত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ)

চট্টগ্রামের সাতকানিয়ায় ইয়াবা ব্যবসায়ীদের ছুরিকাঘাতে যুবক নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২২ জুন, ২০২০
  • ৩১৬ বার

মোহাম্মদ ইকবাল হোসেন, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় মাদকের বিরুদ্ধে কথা বলায় ছুরিকাঘাত করে মোসাদ্দেকুর রহমান (৩৬) নামের এক যুবককে খুন করা হয়েছে।

সোমবার ২২ জুন বিকাল ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বারদোনা আদর্শপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মোসাদ্দেক ওই এলাকার মাহবুবুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানাযায়, সোহেল নামে এক মাদক ব্যবসায়ীকে মাদক ব্যবসা ছেড়ে দিতে বলায় তার ওপর হামলা চালায়। এসময় মোসাদ্দেকুর রহমানের ছোট ভাই ফয়সালুর রহমানকেও ছুরিকাঘাত করে তারা।

প্রথমে তাদেরকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয় দুইজনকেই। সেখানে মোসাদ্দেকুর রহমানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, সোহেলের নামে থানায় মামলা রয়েছে। তাকে এর আগে গ্রেফতারও করা হয়েছিল। ঘটনার পর থেকে সে সোহেল পলাতক রয়েছে। আমরা এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net