1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টংগীতে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে ১ জন নিহত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) মেঘনায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ড. আসগর আলী কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম

টংগীতে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে ১ জন নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০
  • ২৯৫ বার

এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর টঙ্গীতে র‌্যাবের সাথে’বন্দুকযুদ্ধে’ জাহাঙ্গীর হোসেন পিংকু (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। র‌্যাব-১ জানায়, পিংকু তালিকাভুক্ত সন্ত্রাসী। ঘটনস্থল থেকে ইয়াবা, পিস্তল ও গুলি উদ্ধার করেছে র‌্যাব সদস্যরা।
মঙ্গলবার রাত দেড়টার দিকে টঙ্গীর টিএনটি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পিংকু চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার গোসাইর চরের আবু জাফরের ছেলে।
র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, মঙ্গলবার রাতে র‌্যাব-১ এর সদস্যরা গোপনে খবর পায়, পিংকু টঙ্গী পূর্ব থানার টিএনটি বাজার এলাকায় অবস্থান করছে। এরপর টিএনটি বাজার এলাকায় অভিযানে যায় তারা। এ সময় সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে সন্ত্রাসী পিংকু গুলিবিদ্ধ হয় ও অন্যরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় র‌্যাবের এক সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে ১ হাজার ৯০০ পিস ইয়াবা, দু’টি বিদেশি পিস্তল, ১১টি গুলি, দু’টি ম্যাগজিন ও তিনটি খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে।
পিংকু একজন চিহ্নিত সন্ত্রাসী। সে হত্যা, ডাকাতি, অস্ত্র ও মাদকের কারবার করত। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদক আইনে ১৪টি মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net